ঢাকাThursday , 1 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাকিবকে পেছনে ফেললেন আমির

BDKL DESK
January 1, 2026 10:38 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সিলেট টাইটান্সের রোমাঞ্চকর জয়ের দিনে আজ (১ জানুয়ারি) এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। বল হাতে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট শিকারের পথে একটি মেইডেন ওভার করেন তিনি। আর এই একটি মেইডেন ওভারের সৌজন্যেই স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন এই বাহাতি পেসার।
সিলেটের হয়ে ইনিংসের প্রথম ওভারেই বল হাতে আক্রমণে আসেন আমির। নতুন বলে তার করা সেই প্রথম ওভার থেকে কোনো রানই নিতে পারেননি ঢাকার দুই ওপেনার সাইফ হাসান ও জোবায়ের আকবারি। এটি ছিল স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে মোহাম্মদ আমিরের ২৮তম মেইডেন ওভার।

এর আগে ২৭টি মেইডেন নিয়ে সাকিবের সাথে যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। আজকের এই কৃতিত্বের পর সাকিবকে তিনে নামিয়ে এককভাবে তালিকার দুই নম্বরে উঠে এলেন আমির।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক মেইডেন ওভার করার বিশ্বরেকর্ডটি বর্তমানে ক্যারিবীয় স্পিন জাদুকর সুনীল নারিনের দখলে। নারিন এই সংক্ষিপ্ত সংস্করণে এখন পর্যন্ত ৩৩টি মেইডেন ওভার করেছেন। ২৮টি মেইডেন নিয়ে আমির এখন নারিনের পরেই অবস্থান করছেন। তালিকার শীর্ষ পাঁচে থাকা বাকি বোলাররা হলেন ভারতের ভুবনেশ্বর কুমার ও স্যামুয়েল বদ্রি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।