ঢাকাTuesday , 13 February 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টিতে ফিরলেন মাহমুদউল্লাহ, দলে চমক আলিস

BDKL DESK
February 13, 2024 7:28 pm
Link Copied!

আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের দুই সিরিজের বেশির ভাগটায় সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। চোখের সমস্যার কারণে নেতৃত্ব হারানো অলরাউন্ডার নেই টি-টোয়েন্টি সিরিজের পুরোটা ও ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে।

টি-টোয়েন্টি সিরিজের দলে বড় চমক আলিস আল ইসলাম। দেশের ক্রিকেটে একজন রহস্য স্পিনারের যে ঘাটতি, সেটি পূরণ করার আশা হয়ে এসেছেন এই স্পিনার। এবারের বিপিএলে স্কিলের বৈচিত্র দিয়ে নজর কেড়েছেন ২৭ বছর বয়সী এই স্পিনার।

ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুই সংস্করণের দলেই ফিরেছেন মাহমুদউল্লাহ। তার ওয়ানডে দলে ফেরাটা উল্লেখযোগ্য কিছু নয়। গত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সেরা পারফরম্যান্সের পর চোটের কারণে নিউ জিল্যান্ড সফরে ছিলেন না তিনি। এবার ফিরলেন চোট কাটিয়ে। তবে টি-টোয়েন্টিতে প্রায় দেড় বছর পর ফিরলেন ৩৮ বছর বয়সী ক্রিকেটার। এই সংস্করণে দেশের হয়ে তিনি সবশেষ খেলেছেন ২০২২ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে।

নিউ জিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল থেকে শ্রীলঙ্কা সফরে পরিবর্তন আছে মোট ৫টি। আলিসের সুযোগ পাওয়া ও মাহমুদউল্লাহর ফেরা ছাড়াও দলে ফিরেছেন দুই ওপেনার এনামুল হক ও মোহাম্মদ নাঈম শেখ ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

২০ ওভারের দলে জায়গা হারিয়েছেন আফিফ হোসেন, শামীম হোসেন, রনি তালুকদার, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।

টি-টোয়েন্টির মতো ওয়ানডে দলেও ফিরেছেন তাইজুল। তার ও মাহমুদউল্লাহর ফেরাই ওয়ানডে দলের দুই পরিবর্তন। বাদ পড়েছেন আফিফ ও রাকিবুল হাসান।

আগামী ৪ মার্চ থেকে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবকটি ম্যাচই হবে সিলেটে। ওয়ানডে সিরিজ পুরোটা হবে চট্টগ্রামে। এই সিরিজ শুরু ১৩ মার্চ।

টি-টোয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান ও আলিস আল ইসলাম।

প্রথম দুই ম্যাচের ওয়ানডে স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।