ঢাকাWednesday , 14 February 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা আমরা জিততে চাই’

BDKL DESK
February 14, 2024 10:14 pm
Link Copied!

নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করা হয়েছে। পুরনোদের দু’জনকে বিদায় দিয়ে নতুন দু’জনকে দায়িত্ব দেয়া হলো। যাদের একজন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, অন্যজন নির্বাচক হান্নান সরকার। পুরনোদের মধ্যে রয়েছেন আবদুর রাজ্জাক রাজ।

নতুন নির্বাচক প্যানেল দায়িত্ব নেয়ার আগেই ঘোষণা করা হলো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি ও ওয়ানডে দল। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে দলটি। পুরনো নির্বাচক প্যানেল কিংবা নতুন-যে প্যানেলই দল গঠন করুক, সেখানে থাকার কথা আবদুর রাজ্জাকের।

এ কারণে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত দল নিয়ে কথা বলতে হলো রাজ্জাককে। সেখানেই তার কাছে জানতে চাওয়া হয়, সামনে বিশ্বকাপ। এখন চলছে বিপিএল। সব মিলিয়ে কী চিন্তা করে এই দলটি গঠন করা হয়েছে? আপনার মূল্যায়ন কী?

এ প্রশ্নের জবাবে রাজ্জাক জানালেন, প্রথম চিন্তা হলো সিরিজ জয়। এরপর বিশ্বকাপের চিন্তাও রয়েছে। রাজ্জাক বলেন, ‘প্রথম চিন্তা হচ্ছে, শ্রীলঙ্কার সঙ্গে আমরা সিরিজটা জিততে চাই। আর সামনে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, সে কারণে টি-টোয়েন্টি দলের বিষয়ে সেখানে তো কিছুটা চিন্তা অবশ্যই করা দরকার। এখন যেহেতু আমাদের বিপিএল চলছে। এটাও একটা মোক্ষম সময় আমাদের জন্য। আমাদেরও মনে হয়েছে, যদি কোনো ইনক্লুসন থাকে, যদি কোনো এক্সক্লুসন থাকে, তাহলে আমরা দেখতে পারবো।’

ভারত বিশ্বকাপের আগে এশিয়াকাপ ও আরও কয়েকটা সিরিজে নাইম শেখকে বেশ ভালো সুযোগ দেয়া হয়েছিলো। কিন্তু তিনি সে সুযোগ কাজে লাগাতে পারেরনি। এবার আবারও সুযোগ পেলেন। বিপিএলে মোটামুটি ভালো পারফর্ম করায় শ্রীলঙ্কার বিপক্ষে জায়গা দেয়া হয়েছে কি না এবং মেহেদী হাসান মিরাজকে কেন নেয়া হলো না?

রাজ্জাক বলেন, ‘নাইম শেখ আসলে বিপিএলে খুব স্বাভাবিকভাবেই লিডারবোর্ডে ভালো অবস্থানে আছে। ভালো খেলছে। মেহেদী মিরাজের বিষয়টা হচ্ছে, এই মুহূর্তে টি-টোয়েন্টিতে দলে দুটা অফ স্পিনার রাখা খুব ডিফিকাল্ট। মেহেদী (শেখ মেহেদী) যেহেতু খুব ভালো বোলিং করছে, বিশেষ করে টি-টোয়েন্টির জন্য মেহেদী স্পেশালিস্ট, যে কারণে আসলে মেহেদী আছে, মিরাজ নেই।’

শ্রীলঙ্কা সিরিজে টি-টোয়েন্টি দলে নতুন মুখ অফ স্পিনার আলিস আল ইসলাম। তাকে দলে নেয়ার কারণ সম্পর্কে রাজ্জাক বলেন, ‘আলিস ভালো বোলিং করেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সে আন অর্থোডক্স। যে কারণে, আমরা দেখতে চাচ্ছি যে সে আসলে কেমন! যদি ওই লেভেলে ভালো হয়, তাহলে টিমের জন্য একটা ভালো অপশন হতে পারে।’

মাহমুদউল্লাহ রিয়াদকে টি-টোয়েন্টির চুক্তিতে রাখা হয়নি। কিন্তু কিভাবে তাকে দলে রাখা হলো? বিশ্বকাপের দলে কি তাকে চিন্তা করা হবে? এ প্রশ্নের জবাবে রাজ্জাক বলেন, ‘কেন্দ্রীয় চুক্তির সঙ্গে কিন্তু দলে সুযোগ পাওয়ার কোনো সম্পর্ক নেই। কেন্দ্রীয় চুক্তি হচ্ছে- আগের বছরের পারফরম্যান্স দেখে চুক্তি করা হয়। আর এখন রিয়াদকে দেখে মনে হচ্ছে, সে ভালো খেলছে, ভালো অবস্থায় আছে। স্বাভাবিকভাবেই ওকে রাখা হয়েছে। সে যদি এরপরও (শ্রীলঙ্কা সিরিজে) ভালো করে, তাহলে অবশ্যই বিশ্বকাপের দলে সুযোগ পাবে। ‘
প্রশ্ন হলো, নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। দল গঠন করতে গিয়ে তার মতামত নেয়া হয়েছে কি না, তার কাছ থেকে কোনো ইনপুট নেয়া হয়েছে কি না? জবাবে রাজ্জাক বলেন, ‘ও তো আগে ক্যাপ্টেন ছিল না। ওর নাম ডিক্লেয়ার করার আগেই টিম ডিক্লেয়ার হইছে। সুতরাং, তার ইনপুট নেয়া যায়নি। এরপর থেকে অবশ্যই তার ইনপুট থাকবে। ‘

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।