ঢাকাThursday , 25 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শেষ মুহূর্তে সিলেটে যোগ দিলেন আফগান হার্ডহিটার ব্যাটার

BDKL DESK
December 25, 2025 2:37 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর মাঠে গড়ানোর ঠিক আগমুহূর্তে বড় চমক দিল সিলেট টাইটান্স। দলের ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী করতে আফগান হার্ডহিটার ব্যাটার হযরতউল্লাহ জাজাইকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২৭ বছর বয়সী এই মারকুটে ওপেনারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময়ে ফর্ম কিছুটা পড়তির দিকে থাকলেও টি-টোয়েন্টি ফরম্যাটে জাজাই কতটা ভয়ংকর, তা তার পরিসংখ্যানই বলে দেয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৬২ বলে ১৬২ রানের মহাকাব্যিক ইনিংস খেলার রেকর্ড আছে তার ঝুলিতে। সব মিলিয়ে ১৪২টি টি-টোয়েন্টি ম্যাচে ১৪০.৪১ স্ট্রাইকরেটে ৩ হাজার ৪৬৪ রান সংগ্রহ করেছেন এই আফগান তারকা।

২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে আফগানিস্তানের জাতীয় দলের রাডারে নেই জাজাই। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজের সামর্থ্য প্রমাণ করতে বিপিএলকে আদর্শ মঞ্চ হিসেবে বেছে নিতে চান তিনি। সিলেটের জার্সিতে ভালো পারফরম্যান্স করে নির্বাচকদের দৃষ্টি কাড়তে মুখিয়ে আছেন এই বাঁহাতি ব্যাটার।

জাজাই ছাড়াও এবারের মৌসুমে সিলেটের বিদেশি কোটায় আছেন মঈন আলী, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অ্যারন জোন্সের মতো তারকা ক্রিকেটাররা। দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ ও এবাদত হোসেনরা রয়েছেন দারুণ ছন্দে।

আগামী ২৬ ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে নিজেদের বিপিএল মিশন শুরু করবে সিলেট টাইটান্স।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।