ঢাকাSunday , 9 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শেষ বলের ছক্কায় হৃদয় ভাঙল বাংলাদেশের

BDKL DESK
November 9, 2025 5:14 pm
Link Copied!

হংকংয়ের মাটিতে অনুষ্ঠিত বিশেষ ফরমেটের টুর্নামেন্ট ‘হংকং সিক্সেস’-এর প্লেট স্তরের ফাইনালে শেষ বলের নাটকীয়তায় স্বাগতিকদের কাছে পরাজিত হয়ে শিরোপা হারাল বাংলাদেশ। রোববার (৯ নভেম্বর) দুপুরে হংকংয়ের বিপক্ষে শেষ ওভারের শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ১ উইকেটের ব্যবধানে হারতে হয় টাইগারদের।

৬ ওভারের এই বিশেষ ফরমেটে প্রতি দলে থাকে ৬ জন খেলোয়াড়। গ্রুপ পর্বে শীর্ষে থাকা দলগুলো ‘কাপ’ স্তরে খেলে, আর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া দলগুলো লড়াই করে ‘প্লেট’ ট্রফির জন্য।

ফাইনালে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১২০ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। জিসান আলম ঝড়ো ব্যাটিংয়ে ৭ বলে ২৭ এবং অধিনায়ক আকবর আলী বিধ্বংসী ইনিংসে মাত্র ১১ বলে ৫০ রান করেন ৭ ছক্কা ও ১ বাউন্ডারিতে। শেষদিকে আবু হায়দার রনি ৮ বলে ২৮ রানের ক্যামিও উপহার দেন। এছাড়া বল হাতেও ৪ উইকেট তুলে নেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারে হংকংয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ রান। প্রথম বলে ডট হলেও বাকি ৫ বলেই ছক্কা হাঁকিয়ে স্বাগতিকদের রোমাঞ্চকর জয় এনে দেন আইজাজ খান। তিনি ২১ বলে ১১ ছক্কা ও ৪ চার মেরে অপরাজিত ৮৫ রানে খেলেন, যা ম্যাচের গতিপথ বদলে দেয়। তাকে যোগ্য সঙ্গ দেন নিজাকাত খান, যার ব্যাট থেকে আসে ১০ বলে ২৮ রান।

এর আগে ‘কাপ’ স্তরের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে অবনমিত হয়ে প্লেট লিগে যায় বাংলাদেশ। সেখানে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের টিকিট পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

অন্যদিকে ‘বোল’ স্তরে ছিল ভারত, তবে তাদেরও সাফল্য আসেনি। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে বোল চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। আর মূল ‘কাপ’ ফাইনালে এবার লড়বে কুয়েতকে হারিয়ে ১৪ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। যা টুর্নামেন্টের সর্বোচ্চ ৬ষ্ঠ শিরোপা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।