ঢাকাWednesday , 23 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শেষ পর্যন্ত এসিসির সভায় যোগ দিচ্ছে ভারত

BDKL DESK
July 23, 2025 11:01 pm
Link Copied!

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা নিয়ে কখনো কারও তেমন একটা আগ্রহ না থাকলেও ঢাকায় অনুষ্ঠেয় এবারের বার্ষিক সভাটি নিয়ে আছে কৌতূহল। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শেষ পর্যন্ত সভায় যোগ দেবে কি না, এ নিয়ে গত কয়েক দিন ধরে ছিল আলোচনা।
অবশেষে জানা গেছে, আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী সভায় বিসিসিআইয়ের একজন প্রতিনিধি অনলাইনে যোগ দেবেন। এমনকি আফগানিস্তান ও ওমান সভায় যোগদান নিশ্চিত করেছে। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মী সিলভা অসুস্থ থাকায় অনলাইনে যোগ দেবেন।

বুধবার (২৩ জুলাই) রাতে রাজধানীর একটি হোটেলে এসিসির এজিএম উপলক্ষে আয়োজিত নৈশভোজ শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘তারা থাকছে, নিশ্চিত করেছে। বাকিরাও যোগ দিচ্ছে (যারা বর্জনের চিন্তা করছিল)। এখানে আদতে বাংলাদেশই জিতেছে।’

পরে বুলবুল নিশ্চিত করেন অনলাইনে যোগ দেবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুকলা। ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষে রাজীব শুক্লার অনলাইনে সভায় যোগ দেওয়ার কথা।’ আর তাতেই ক্রিকেট কুটনীতিতে জয় হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের।

এসিসির বার্ষিক সাধারণ সভাটি ঢাকায় সভাটির আয়োজন নিয়ে আপত্তি জানিয়ে বিসিসিআই তা অন্য কোথাও স্থানান্তর করতে বলেছিল। ঢাকা থেকে সভাটি অন্য কোথাও না সরালে এ বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ হবে না বলে হুমকিও দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে।

ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমান ক্রিকেট বোর্ডও ঢাকায় এসিসির সভায় যোগ দেবে না। তবে আফগানিস্তান ও ওমান সভায় যোগদান নিশ্চিত করেছে। এখন ভারতের দিক থেকেও পাওয়া গেল ইতিবাচক সাড়া। সে ক্ষেত্রে এশিয়া কাপ নিয়েও আর কোনো জটিলতা থাকার কথা নয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।