ঢাকাSaturday , 20 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শহিদ হাদিকে বিপিএল জার্সি উৎসর্গ রাজশাহী ওয়ারিয়র্সের

BDKL DESK
December 20, 2025 9:25 pm
Link Copied!

সন্ত্রাসীর গুলিতে নিহত জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির সম্মানে এবারের বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স এক অনন্য উদ্যোগ নিয়েছে। দলটি তাদের অফিসিয়াল জার্সি হাদির স্মরণে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, ‘জার্সি উন্মোচনের জন্য কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান হবে না। নির্ধারিত সময়ে রাজশাহী ওয়ারিয়র্স তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই স্মরণীয় জার্সিটি প্রকাশ করবে।’ দলটি আরও বলেছে, ‘এই জার্সি উৎসর্গ শহিদ হাদির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ সবসময় রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে জড়িয়ে থাকবে।’
৬ বিদেশি ক্রিকেটারকে নিয়েই সিলেট যাবে রাজশাহী

মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, আকবর আলী, হাসান মুরাদ, জিসান আলমদের নিয়ে মিরপুরের একাডেমিতে বিপিএলের প্রস্তুতি শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকায় কয়েক দিন অনুশীলন করে ২৩ ডিসেম্বর বিকেলে সিলেটে যাএ তারা। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে নিয়েই সিলেট যেতে চায় রাজশাহী। হান্নান সরকার জানিয়েছেন, ২২ ডিসেম্বর কিংবা ২৩ ডিসেম্বর সকালে ঢাকায় পা রাখবেন ছয় বিদেশি ক্রিকেটার।
মিরপুরে আজ অনুশীল শেষে রাজশাহীর প্রধান কোচ হান্নান বলেন, ‘বিদেশি খেলোয়াড়ের ক্ষেত্রে এখনো পর্যন্ত আপনাদের আমি জানিয়ে রাখতে পারি—আমরা ২৩ তারিখ সিলেট যাচ্ছি। স্বাভাবিকভাবেই ২২ তারিখ আমাদের ৬ জন বিদেশি ক্রিকেটার আসবে। ২৩ তারিখ সকালেও যদি আসতে পারে…আমরা বিকেলের (২৩ ডিসেম্বর) ফ্লাইটে সিলেট যাচ্ছি। আমাদের ৬ জন বিদেশি ক্রিকেটার আমাদের সঙ্গেই যাবে।’

তিন বলেন, ‘বিদেশি ক্রিকেটারের কাছ থেকে এখনো পর্যন্ত সবুজ সংকেত পেয়ে আমরা এগোচ্ছি। যেহেতু বোর্ড থেকে কোন দিক নির্দেশনা বা গাইডলাইন আমাদের কাছে আসেনি, সুতরাং আমরা বিদেশি ক্রিকেটারের সঙ্গে সেই যোগাযোগটা রেখেছি। আমাদের ৬ জন বিদেশি ক্রিকেটার সিলেটে প্রথম দিন থেকেই থাকবে ইনশাআল্লাহ।’
বিপিএল নিলামের আগে সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজের সঙ্গে সরাসরি চুক্তি করেছে রাজশাহী। পরবর্তীতে নিলাম থেকে দলে নিয়েছে দুশান হেমন্থ ও জাহানদাদ খানকে। নিলাম শেষে ফ্র্যাঞ্চাইজিটি দলে টেনেছে হুসাইন তালাত, সন্দীপ লামিচানে ও বিনুরা ফার্নান্দোকে। তাদের সাত জনের মধ্যে ছয় জনই বিপিএলের প্রথম থেকে রাজশাহীর সঙ্গে থাকবেন বলে নিশ্চিত করেছেন হান্নান।

তিনি বলেন, ‘আপনারা ইতোমধ্যে জানেন আমাদের ৬ জন বিদেশি ক্রিকেটার আছে। সরাসরি চুক্তিসহ নিলাম থেকে নেয়া খেলোয়াড়দের নাম আপনারা সবাই জানেন। তার মধ্যে আমি যদি নাম মেনশন করি তাহলে সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, বিনুরা ফার্নান্দো এবং জাহানদাদ খান। এই ৬ জন খেলোয়াড় প্রথম থেকেই থাকছে।’

নিলাম থেকে হেমন্থকে দলে নেয়া হলেও তাকে পাওয়ার সম্ভাবনা কম বলে জানান হান্নান। রাজশাহীর প্রধান কোচ বলেন, ‘শ্রীলঙ্কার খেলোয়াড়ের ক্ষেত্রে (দুশান) হেমন্থ আমাদের সঙ্গে যোগ দেয়ার সম্ভাবনা খুব মনে হচ্ছে, এনওসির বিষয়…। হেমন্তকে হয়ত আমরা পাব না। আপনারা দেখেছেন তারপরেই কিন্তু আমরা লামিচানেকে দলে অন্তর্ভূক্ত করেছি। সুতরাং কিছু ব্যাপার আছে সেগুলো ভেতরের ব্যাপার। কিন্তু আমাদের ওই বিষয়গুলো মাথায় রেখেই আমরা পরিকল্পনা করেছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।