ঢাকাTuesday , 22 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

লিটনের নেতৃত্বে টানা দুই ইতিহাস, রেকর্ড হলো আরও

BDKL DESK
July 22, 2025 10:45 pm
Link Copied!

ব্যাটার লিটন দাস হয়তো এখনও দলের ভরসা হয়ে উঠতে পারেননি। কিন্তু অধিনায়ক লিটন ঠিকই নিজের ভেল্কি দেখালেন অল্প সময়েই।

লিটনের নেতৃত্বেই কদিন আগে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে এসেছে বাংলাদেশ। এবার হলো আরেক ইতিহাস।

পাকিস্তানের বিপক্ষে একের অধিক ম্যাচ খেলা টি-টোয়েন্টি সিরিজে এর আগে কখনই জিততে পারেনি বাংলাদেশ। এবার জিতলো। সেটাও এক ম্যাচ হাতে রেখে।

মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রুদ্ধশ্বাস এক লড়াইয়ের পর ৮ রানে জিতেছে বাংলাদেশ। চাপের মুখে ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন জাকের আলী।

তবে উইকেটের পেছনে দারুণ কিপিং, সঙ্গে দুর্দান্ত নেতৃত্বে নজর কেড়েছেন লিটন দাসও। তার হাত ধরেই নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার পর পাকিস্তান। টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। আর সবমিলিয়ে টি-টোয়েন্টিতে টানা জয় পেয়েছে চার ম্যাচে। এটিও এক ইতিহাস।

এর আগে ২০২১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টিতেই টানা জয় পেয়েছিল টাইগাররা। সে সময় বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজটি স্বাগতিকরা জিতেছিল ৪-১ ব্যবধানে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।