ঢাকাFriday , 5 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিলিয়ান ক্লাবের মুখোমুখি বাংলাদেশের রেড গ্রিন

BDKL DESK
December 5, 2025 5:16 pm
Link Copied!

লাতিন বাংলা সুপার কাপের উদ্ভোধনী ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার ও ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দো। প্রতিপক্ষ অপরিচতি হলেও সাও বার্নার্দোর বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চান লাল সবুজদের হয়ে প্রতিনিধিত্ব করা বিতশোক চাকমা। অন্যদিকে, শিরোপ চোখ সাও বার্নার্দোর। তাই প্রথম ম্যাচ থেকে জিততে চায় ক্লাবটি। শুক্রবার (৫ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭ টায়।

বাংলাদেশ ফুটবল দলের মুখোমুখি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শুনতে কিছুটা অবাক লাগলেও জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রেড গ্রিন ফিউচার স্টার। লাতিন বাংলা সুপার কাপে শুধু ব্রাজিল নয়। বাংলাদেশ ম্যাচ খেলবে আর্জেন্টাই ক্লাব অ্যাতলেটিকো চার্লোনের বিপক্ষেও।
জুনে বাংলাদেশ ট্রায়াল দিতে আসা প্রবসী ফুটবলার, বিতশোক চাকমা, ক্যাস্পারহক, ইব্রাহিম নেওয়াজ, মল্লিক সহ অনূর্ধ্ব-১৭ দল নিয়ে গড়া হয়েছে রেড গ্রীন ফিউচার স্টার। প্রথমবারের মতো একসঙ্গে সবাই মাঠে নামবেন সবাই বাংলাদেশের হয়ে।
এর আগে কোনো লাতিন দলের বিপক্ষে মাঠে নামেনি বাংলাদেশ। তাই এই টুর্নামেন্ট অচেনা প্রতিপক্ষের কাছ থেকে শিখতে চায় বাংলাদেশ কোচ এসএম ইমরুল হাসান। অন্যদিকে, ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন রেড গ্রিন ফিউচার স্টারের ফুটবলার বিতশোক চাকমা।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘এই টুর্নামেন্ট নিয়ে আমি রোমাঞ্চিত। আশা করি ব্রাজিলের বিপক্ষে আমরা ভালো খেলা উপহার দিতে পারব। তাদের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না। তবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’
অন্যদিকে, প্রথমবারের মতো বাংলাদেশে এসে রোমাঞ্চিত ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দোর ফুটবলাররা। বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ তারা। তবে খেলার মাঠে ছাড় দিতে নারাজ। সাও বার্নার্দো কোচ ও ফুটবলারের চোখ তাদের।
দলের কোচ লিওনার্দো সান্তোস বলেন, ‘আমরা বাংলাদেশের বয়সভিত্তিক দলকে দেখেছি। তারা দুর্দান্ত খেলে। তাদের বিপক্ষে ম্যাচ খেলা কঠিন হবে। তবে আমরা এখানে জিততে এসেছি। আমার শিরোপা জয় করেই বাড়ি ফিরতে চাই।’
ফুটবলার ড্যানিয়েল বলেন, ‘আমরা স্কিল দেখিয়ে এখানে দর্শকদের মন জয় করব। আর্জেন্টিনাও এখানে এসেছে চ্যাম্পিয়ন হতে। তিন দলই শক্তিশালী, লড়াইটা হবে হাড্ডাহাড্ডি।’
তবে এই টুর্নামেন্ট নিয়ে দর্শকদের আগ্রহ তেমন একটা নেই বললেই চলে। মূলত অব্যবস্থাপনার কারণে তেমন একটা প্রচার ও প্রসার পায়নি টুর্নামেন্টটি। তাই শেষদিকে টিকিটের দামও কমিয়েছে আয়োজকরা। এছাড়া টুর্নামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠানে ঝমকালো করতে কনসার্ট আয়োজন করবে লাতিন-বাংলা ফুটবল সুপার কাপের আয়োজকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।