ঢাকাSunday , 3 August 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

লাওসেও ভোরে অনুশীলন আফিদাদের

BDKL DESK
August 3, 2025 10:48 pm
Link Copied!

বাংলাদেশ নারী ফুটবল দল ঢাকায় ভোরে অনুশীলন করে। বিদেশে টুর্নামেন্ট/প্রীতি ম্যাচ খেলতে গেলেও বাংলাদেশর বৃটিশ কোচ পিটার বাটলার সেটাই অনুসরণ করেন। লাওসেও আজ স্থানীয় সময় ভোর ছয়টায় অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। প্রতিদিনই এই সময়েই অনুশীলন করবে বাংলাদেশ।

এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ের জন্য গতকাল সন্ধ্যায় বাংলাদেশ লাওসে পৌঁছায়। আজ সকালেই বল নিয়ে মাঠে নেমে পড়েছেন আফিদারা। নতুন দেশে প্রথম দিন অনুশীলন করে সন্তুষ্টিই প্রকাশ করেছেন অধিনায়ক, ‘নতুন দেশ, পরিবেশ ভালোই লাগছে। অনুশীলনও ভালো হয়েছে।’

৬ আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচ স্বাগতিক লাওসের বিপক্ষে। তাই লাওস নিয়েই এখন ভাবছে বাংলাদেশ, ‘কোচ যেভাবে বলবে আমরা সেভাবে খেলব। আমাদের টার্গেট ম্যাচ জেতা প্রথম লক্ষ্য লাওস।’ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ চ্যাম্পিয়নের অন্যতম কারিগর মোসাম্মৎ সাগরিকা। তিনি আজ অনুশীলন শেষে বলেন, ‘আমরা কাল বাংলাদেশ থেকে আসছি, সকালে অনুশীলন ছিল ভালো হয়েছে। আমাদের লক্ষ্য টুর্নামেন্ট জেতা।’

এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে বাংলাদেশ কখনো মূল পর্বে খেলেনি। এবার বাংলাদেশ দল নিয়ে বাফুফে প্রত্যাশা করছে। বাংলাদেশের গ্রুপে শক্তিশালী দক্ষিণ কোরিয়া থাকলেও গ্রুপ রানার্স হয়ে আট দলের মধ্যে সেরা তিনে থাকতে পারলে আগামী বছর থাইল্যান্ডে খেলার সুযোগ পাবেন আফিদারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।