ঢাকাWednesday , 30 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ

BDKL DESK
July 30, 2025 11:08 pm
Link Copied!

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করে আবারও আলোচনায় ফিরেছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। প্রথম দুই ম্যাচে বল হাতে জ্বলে উঠে বাংলাদেশকে এনে দিয়েছিলেন গুরুত্বপূর্ণ দুই জয়। তার সেই পারফরম্যান্সের পুরস্কারও মিলেছিল দ্রুত- আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়ে ঢুকে পড়েছিলেন সেরা দশে।

তবে সেই সুখ বেশিদিন টিকল না। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বিশ্রামে থাকার খেসারত দিতে হলো র‍্যাঙ্কিংয়ের অবনতি দিয়ে। তিন ধাপ পিছিয়ে মোস্তাফিজ এখন অবস্থান করছেন ১২ নম্বরে, তার রেটিং পয়েন্ট ৬৪৬।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবার ওপরে রয়েছেন তাওহিদ হৃদয়। ৫৪৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি বর্তমানে অবস্থান করছেন ৩৯ নম্বরে। অন্যদিকে, তানজিদ তামিম শেষ ম্যাচে ব্যর্থ হওয়ায় ৫ ধাপ পিছিয়ে ৪২ নম্বরে নেমে গেছেন।

সিরিজ জয় সত্ত্বেও শেষ ম্যাচে কিছু তারকা ক্রিকেটারকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত র‍্যাঙ্কিংয়ের দিক থেকে নেতিবাচক প্রভাব ফেলেছে। মোস্তাফিজের মতো একজন পারফরমার যদি ধারাবাহিকভাবে খেলেন ও ভালো করেন, তাহলে ফের শীর্ষ দশে ফেরা সময়ের ব্যাপার মাত্র।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।