ঢাকাWednesday , 6 March 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

রিয়াদ-জাকেরের প্রশংসা সুজনের কণ্ঠে

BDKL DESK
March 6, 2024 6:09 pm
Link Copied!

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩ রানের ব্যবধানে পরাজয় মেনে নিতে হয় টাইগারদের। লঙ্কানদের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতা সত্বেও জয়ের প্রায় কাছাকাছি চলে গিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। আর এর পেছনে পুরো কৃতিত্ব দলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ ও নবীনতম সদস্য জাকের আলীর। দারুণ ব্যাটিংয়ের জন্য প্রশংসায় ভাসছেন তারা।
শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিং করায় মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলীর প্রশংসা করেছেন বিসিবির পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। আজ বুধবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘এক কথায় দারুণ, জাকের আউটস্ট্যান্ডিং। মিডল অর্ডারে এরকম একটা খেলোয়াড় আমাদের দরকার ছিল যে ম্যাচ উইনার হতে পারে। মাহমুদউল্লাহ দারুণ খেলেছে। মাহমুদউল্লাহ-জাকেরের ব্যাটিং এক্সিলেন্ট। হয়ত জেতা ম্যাচই হেরে গেছি। এত টাফ ম্যাচ ছিল, সেখান থেকে হয়তো জিতে যেতাম যদি শেষ ওভারে জাকের আউট না হতো। এই হারে শান্তিও আছে। যেভাবে আমরা ফাইট করেছি।’

সেদিন মাত্র চতুর্থবারের মতো জাতীয় দলের হয়ে খেলতে নেমেছিলেন জাকের। তবে এর আগের তিনটি ম্যাচই ছিল এশিয়ান গেমসে। সে হিসেবে সিনিয়র দলের হয়ে সেদিনই প্রথম খেলতে নেমেছিলেন তিনি। তাতে ৪ চার ও ৬ ছয়ে মাত্র ৩৪ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক ইনিংসে ৬ ছক্কা মারেন তিনি। তার এই ইনিংস বাকিদের অনুপ্রেরণা দেবে বলে মনে করেন সুজন।

শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে বোলিংয়ে শুরুটা ভালো হলেও লাগাম ধরে রাখতে পারেনি টাইগাররা। সেই সঙ্গে দিয়েছে অতিরিক্ত রান। এই বিষয়ে সতর্ক থাকার বিশেষ পরামর্শ দিয়ে সুজন বলেন, ‘টি-টোয়েন্টিতে এরকমই হয়, ৫-১০ রানের ব্যবধানে ম্যাচের ফলাফল আসে। তাই বাড়তি রানগুলো বড় প্রভাব রাখে। আমরা অতিরিক্ত রান আরও কম দিতে পারি। সেদিন অতিরিক্ত ১৯ রান দিয়েছি। এগুলো আরও টাইট করলে ভালো হবে।’

তিন ম্যাচের সিরিজে এরই মধ্যে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আজ সন্ধ্যা ছয়টায় একই মাঠে ফের নামছে টাইগাররা। আজ হারলেই সিরিজ হারের যন্ত্রণায় পুড়তে হবে। জয়ের লক্ষ্যে তাই অভিন্ন একাদশ নিয়েই নামতে পারে টাইগাররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।