ঢাকাSaturday , 2 August 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

রাফি ৬৩ জনে ৫৫, অ্যানি ১০৪ জনে ৯২

BDKL DESK
August 2, 2025 8:48 pm
Link Copied!

সিঙ্গাপুরে চলছে বিশ্ব সাঁতার প্রতিযোগিতা। বাংলাদেশের দুই সাঁতারু অ্যানি আক্তার ও সামিউল ইসলাম রাফি মোট চার ইভেন্টে অংশ নিয়েছেন। ১০০ মিটার ইভেন্টে দুজনই নিজেদের সেরা টাইমিং করেছিলেন। আজ ৫০ মিটারে সেটা অবশ্য পারেননি।

৫০ মিটার ফ্রি স্টাইলে অ্যানির টাইমিং হয়েছে আজ ৩১.৩৯। তার পূর্বের টাইম ছিল ৩১.০৫। ১০৪ জনের মধ্যে ৯২ পজিশনে ইভেন্ট শেষ করেছেন।

বাংলাদেশের সামিউল ইসলাম রাফি ৫০ মিটার ব্যাক স্ট্রোকে বর্তমান টাইম ২৭.২১। ৬৩ জনের মধ্যে ৫৫ পজিশন হয়েছে। এই ইভেন্ট রাফির টাইম ছিল ২৬.৯০।

বিশ্ব সাঁতারে বাংলাদেশ কখনো পদক পায়নি। সাঁতারুদের টাইমিংয়ে উন্নতি হলেই সন্তুষ্টি। অ্যানি ১০০ মিটার ফ্রি স্টাইলে অ্যানি নিজের সেরা টাইমিং করলেও দক্ষিণ এশিয়ার অন্য সাঁতারুদের চেয়ে পেছনে ছিলেন। বাংলাদেশের সাঁতারের অবস্থান এতেই বোঝা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।