ঢাকাMonday , 15 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

রাজশাহীর হয়ে বিপিএল খেলবেন লামিচান

BDKL DESK
December 15, 2025 6:36 pm
Link Copied!

রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে খেলবেন নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল ফেসবুকে এ খবর জানিয়েছে রাজশাহী। সেখানে তারা লিখেছে, ‘স্বাগতম হিমালয়ের ম্যাজিক সন্দীপ লামিচান।’

তারা আরও লিখেছে, ‘নেপাল শুধু খেলা দেখবে না, লড়াইয়ের অংশ হয়েছে।’

সারাবিশ্বে বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে থাকেন লামিচান। বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। ২০১৮/১৯ মৌসুমে সিলেটের হয়ে ৬ ম্যাচে ৪ উইকেট নেন লামিচান।

এর আগে নিউজিল্যান্ড অলরাউন্ডার জেমস নিশামকে দলে ভিড়িয়েছে রাজশাহী।

নিশামের সাথে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রাজশাহী দলে আরও আছেন মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, হুসেন তালাত, বিনুরা ফার্নান্দো, দুশান হেমন্ত এবং জাহানদাদ খান।

দেশি খেলোয়াড়দের মধ্যে রাজশাহী দলে আছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং আকবর আলীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।