ঢাকাWednesday , 1 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

রংপুরের বিপক্ষে নাটকীয় জয় পেলো খুলনা

BDKL DESK
October 1, 2025 8:04 pm
Link Copied!

এনসিএল টি-টোয়েন্টিতে রংপুর বিভাগের বিপক্ষে ৩ রানের নাটকীয় জয় পেয়েছে খুলনা বিভাগ। বুধবার (১ অক্টোবর) টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রানের সংগ্রহ পায় খুলনা। জবাবে ব্যাট করতে নেমে ১৪৬ রানেই থামে রংপুরের ইনিংস।

শেষ ওভারে রংপুরের জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। তবে সেই রান তারা নিতে পারেনি। শেষ ওভার থেকে রংপুরের সংগ্রহ মাত্র ৯ রান। আর তাতেই ৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

মাঝারি লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল রংপুর। ওপেনার তানবীর শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও দলকে জয় এনে দিতে পারেননি। ৪৭ বলে ৬০ রান করে ক্রিজ ছিলেন এই ওপেনার।

অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে আসে ২০ বলে ১৯ রান। শেষ দিকে নাঈম ইসলাম খেলেন ৭ বলে ১১ রানের ইনিংস। এর আগে ২৩ বলে ২৮ রান করে জিয়ার বলে আউট হন অনিক। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ১৪৬ রানে।

এর আগে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন খুলনার দুই ওপেনার এনামুল হক বিজয় ও ইমরানউজ্জামান। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৪৩ বলে ৪৩ রান। ২৫ বলে ১৭ রান করে ইমরান আউট হলে ভাঙে তাদের জুটি।

আফিফ হোসেন ধ্রুব বিদায় নেন দ্রুতই। ফেরার আগে বাঁহাতি এই ব্যাটারের ব্যাট থেকে আসে ১০ বলে ৫ রান। তার কিছুক্ষণ পরই বিদায় নেন এনামুল হক বিজয়। সাজঘরে ফেরার তিনি করেন ৩৪ বলে ৩৫ রান।

অধিনায়ক মোহাম্মদ মিঠুন খেলেন ১৭ বলে ২৫ রানের ইনিংস। নাহিদুল ইসলাম অপরাজিত থাকেন ১৮ বলে ২০ রান নিয়ে। আরেক প্রান্তে থাকা জিয়াউর রহমান ১৬ বলে খেলেন ৩৬ রানের ক্যামিও। শেষ পর্যন্ত ১৪৯ রানের সংগ্রহ পায় খুলনা বিভাগ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।