ঢাকাSaturday , 19 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

রংপুরকে উড়িয়ে জিএসএলের নতুন চ্যাম্পিয়ন গায়ানা

BDKL DESK
July 19, 2025 3:58 pm
Link Copied!

গ্লোবাল সুপার লিগ (জিএসএল) ২০২৫-এর ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে রংপুর রাইডার্সকে ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ব্যাটিং ব্যর্থতায় ভুগে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।
প্রথমে ব্যাট করে গায়ানা স্কোরবোর্ডে তোলে ১৯৬ রানের বিশাল সংগ্রহ। জবাবে রংপুরের ইনিংস থামে ১৬৪ রানে। গায়ানার হয়ে ইনিংসের গোড়াপত্তন করেন জনসন চার্লস ও এভিন লুইস। যদিও লুইস (৯ বলে ৫) বেশি দূর যেতে পারেননি, চার্লস খেলেছেন বিধ্বংসী ইনিংস ৩৮ বলে ৬৭ রান করে রিটায়ার্ড আউট হন।

তার সঙ্গে রহমানউল্লাহ গুরবাজ যোগ করেন ৩১ বলে ৫০ রান। পরে রাদারফোর্ড (১৫ বলে ১৯*) ও রোমারিও শেফার্ড (৯ বলে ২৮*) শেষ দিকে ঝড়ো ইনিংস খেলে দলকে নিয়ে যান ১৯৬ পর্যন্ত। রংপুরের পক্ষে একটি করে উইকেট নেন খালেদ আহমেদ, তাবরাইজ শামসি ও ইফতিখার আহমেদ।

১৯৭ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে রংপুর শুরু থেকেই চাপে পড়ে যায়। শুরুতেই ইব্রাহীম জাদরান (৪ বলে ৫) রানআউট হন। এরপর সৌম্য সরকার (১৪ বলে ১৩), কাইল মেয়ার্স (১০ বলে ৫), আজমতউল্লাহ ওমরজাই (৬ বলে ৩) ও অধিনায়ক নুরুল হাসান সোহান (৪ বলে ১) দ্রুত ফিরে যান।

তবে সাইফ হাসান (২৬ বলে ৪১) ও ইফতিখার আহমেদ (২৯ বলে ৪৬) গড়েন ৭৩ রানের জুটি। এই দুই ব্যাটার আউট হয়ে গেলে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় রংপুর। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কন চেষ্টা করলেও তার ছোট ক্যামিও যথেষ্ট ছিল না জয়ের জন্য।

গায়ানার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ডুয়াইন প্রিটোরিয়াস, নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচসেরা হয়েছেন জনসন চার্লস।

দ্বিতীয় আসরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো রংপুর রাইডার্সকে, আর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স তুলে নিল জিএসএলের রাজমুকুট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।