ঢাকাFriday , 23 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

যুব বিশ্বকাপে জয়ের মুখ দেখলো তামিমরা

BDKL DESK
January 23, 2026 9:57 pm
Link Copied!

ভারতের কাছে বৃষ্টি আইনে ১৮ রানে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের বুলাওয়েতে নিউজিল্যান্ডের সঙ্গে পরের ম্যাচটা বৃষ্টি ভাসিয়ে নিলে এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হয় আজিজুল হাকিমদের। শুক্রবার অবশ্য বৃষ্টি আর মাথা ব্যথার কারণ হয়নি। তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া ২০০ রানের লক্ষ্য ৫১ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে বাংলাদেশের যুবারা।

২০২০ সালে ছোটদের বিশ্বকাপ জেতা বাংলাদেশের পরের দুই আসর খুব ভালো কাটেনি। ২০২২ সালে কোয়ার্টার ফাইনাল ও ২০২৪ সালে বাদ পড়তে হয় সুপার সিক্স থেকে। ১৬ দলের এবারের আসরে বাংলাদেশ খেলছে বি গ্রুপে। দুই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে শুক্রবার তারা নেমেছিল পূর্ণ দুই পয়েন্টের আশায়। কোন অঘটন অবশ্য ঘটতে দেননি দলের ক্রিকেটাররা। মাপা বোলিংয়ের পর টপ ও মিডল অর্ডার ব্যাটারদের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ে জয়টা আসে সহজ পথে।

টসে জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক হাকিম। দ্বিতীয় ওভারেই অধিনায়কের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করেন ইকবাল হোসেন ইমন। এই ডানহাতি মিডিয়াম পেসার বল হাতে ছিলেন দলের সবচেয়ে সফল। ৪১ রান খরচায় নেন ৩ উইকেট। ওপেনার আমরিন্দর গিল ও চারে নামা যুক্তরাষ্ট অধিনায়ক উৎকর্ষ শ্রিবাস্তবকে শিকার বানিয়ে মূল কাজটা করে দেন তিনি। যুক্তরাষ্ট্রকে ১৯৯ রানে বাঁধতে বাকী কাজটা করেছেন আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন। তিনজনই নেন ২টি করে উইকেট। তারপরও যুক্তরাষ্ট্রর সংগ্রহটা দুশ’র কাছে পৌঁছেছে আন্দিত ঝাম্বের ৬৯ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংসের কল্যানে। এছাড়া ইমনের শিকার হওয়ার আগে অধিনায়খ উৎকর্ষ ৩৯ ও অন্য ওপেনার শাহিল গার্গ ৩৫ রান করেন।
জবাব দিতে নেমে ধীরে সুস্থে ব্যাট চালিয়ে বাংলাদেশের দুই ওপেনার গড়েন ৭৮ রানের জুটি। গার্গকে ফিরতি বলে ক্যাচ দেওয়ার আগে ডানহাতি ওপেনার জাওয়াদ আবরার ৪২ বলে ৫ চার ও ৩ ছয়ে করেন ৪৭। তার বিদায়ের পরপরই আরেক ওপেনার রিফাত বেগ ৩০ রান করে ফিরলে অধিনায়ক আজিজুল হাকিম কালাম সিদ্দিকীকে নিয়ে দলকে দেখান জয়ের দিশা। তৃতীয় ব্যাটার হিসেবে বিদায়ের আগে হাকিম ৮২ বলে ২ চার ও ২ ছক্কায় খেলেন সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস। কালাম অবশ্য রিজানকে সঙ্গে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সাড়েন ২৫ রানের জুটি গড়ে। কালাম ৩০ রানে ও রিজান ২০ রানে অপরাজিত থাকেন।

তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে। এক ম্যাচ কম খেলে চার পয়েন্ট নিয়ে ভারত আ্ছে শীর্ষে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।