ঢাকাFriday , 5 January 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

যুব দলের ক্রিকেটারদের স্বপ্ন পূরণ করলেন তামিম

BDKL DESK
January 5, 2024 6:18 pm
Link Copied!

সর্বশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চলাকালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের একাধিক ক্রিকেটার তামিম ইকবালের থেকে ব্যাট কিনতে চেয়েছিলেন। এবার তাদের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। স্কোয়াডের সকল সদস্যের জন্যই ব্যাটের ব্যবস্থা করেছেন তামিম।

যুব ক্রিকেটারদের হয়ে তামিমের সঙ্গে ব্যাটের জন্য যোগাযোগ করেছিলেন হান্নান সরকার। যুব দলের প্রধান নির্বাচক ৪টা ব্যাট চেয়েছিলেন তামিমের কাছে। তবে তামিম বিসিবির সঙ্গে কথা বলে পুরো ১৫ জনের জন্যই ব্যাট কিনার ব্যবস্থা করেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরির সঙ্গে কথা বলে টাকার ব্যবস্থা করেন তামিম। এরপর পাকিস্তানি ব্যাট প্রস্তুতকারী কোম্পানি ‘সিএ’কে ব্যাটের অর্ডার দেন এই ওপেনার। ব্যক্তিগত কাজে আগে দুবাই গিয়েছিলেন তামিম, সেখানেই সিএর থেকে ব্যাটগুলো বুঝে পেয়েছেন।

হান্নান বলেন, ‘এশিয়া কাপ চলাকালীন সময়ে স্বাভাবিকভাবে ভালো ব্যাটের জন্য খেলোয়াড়রা বলেছিল। টাকা থাকলেও অনেক সময় ভালো ব্যাট আনা কঠিন হয়। তো তখন আমি তামিমকে বলেছিলাম, ফোন করছিলাম ব্যাটের জন্য। তাকে ৪ টা ব্যাটের কথা বলেছিলাম যে ৪ জন ব্যাটারকে গিফট করব। পরে ও পাপন ভাইয়ের সঙ্গে কথা বলে আমাকে ফোন করে পরের দিন বলে ৪টা ব্যাট কাকে না কাকে দিবেন ১৫ জনকে ১৫ টা ব্যাট দিবো। তো ১৫ জনকেই ব্যাট দেবে।’

আজ শুক্রবার (৫ জানুয়ারি) বিপিএলের জন্য অনুশীলন করবেন তামিম। একই জায়গায় স্কিল ট্রেনিং করবেন যুব দলের ক্রিকেটাররাও। তাই আজই তাদেরকে ব্যাটগুলো দিয়ে দিতে পারেন তামিম। হান্নান বলেন, ‘তামিম আজ আসবে মিরপুরে, ও বিশেষ অর্ডার করে নিয়ে আসছে। দুবাইতে রিসিভ করে সে নিজেই নিয়ে এসেছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।