ঢাকাThursday , 14 March 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ‘ঐতিহাসিক’ সিরিজের সূচি প্রকাশ

BDKL DESK
March 14, 2024 10:27 pm
Link Copied!

চলতি বছরের জুনের শুরুতেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টকে ঘিরে নিজেদের প্রস্তুতি সারছে বাংলাদেশ দল। বিশ্বকাপ ঘিরে কোচ চন্ডিকা হাথুরুসিংহেও গত এক বছরে খেলোয়াড়দের দেখে নিয়েছেন। ২০২৩ সালের পারফরম্যান্স মূল্যায়ন করে এক-দু’জনকে বাদও দেয়া হয়েছে।
চলমান বিপিএলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের দলে ফেরানো হয়েছে এনামুল হক বিজয় ও নাঈম শেখকে। এই পরীক্ষা-নিরীক্ষা জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠেয় হোম সিরিজ পর্যন্ত চলবে।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষ করে বিশ্বকাপ দল নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেবেন হাথুরুসিংহে। ডালাসে তাঁবু ফেলবেন কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি ম্যাচ খেলতে। বাংলাদেশের জন্য প্রস্তুতির সিরিজ হলেও যুক্তরাষ্ট্রের জন্য যেটি বড় দলের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ খেলা। দ্বিপক্ষীয় সিরিজ হওয়ায় যুক্তরাষ্ট্রকেও বিশ্বকাপ পরবর্তী সময়ে আতিথেয়তা দেবে বিসিবি।

টাইগারদের প্রধান কোচ যুক্তরাষ্ট্রে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন কন্ডিশনিং ক্যাম্পের অংশ হিসেবে। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে এই প্রস্তাবনা পরিচালনা পর্ষদে উপস্থাপন করা হলে সিইও নিজামউদ্দিন চৌধুরী যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেন। পরে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়া হয় দ্বিপক্ষীয় সিরিজের।
সম্প্রতি বিসিবি জানিয়েছিল, যুক্তরাষ্ট্র বোর্ডের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। অবশেষে তারই প্রতিফলন দেখা গেল আজ। বৃহস্পতিবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট।

আগামী ২১ মে শুরু হওয়া সিরিজের সবকটি ম্যাচই হবে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এর আগে কখনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। এ মুহূর্তে দেশের মাটিতে বাংলাদেশ সিরিজ খেলছে শ্রীলঙ্কার সঙ্গে। এরপর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে জিম্বাবুয়ের।

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। এরমধ্যে দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর নিউইয়র্কে বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। বাকি দুটি ম্যাচ সেন্ট ভিনসেন্টে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের সূচি
২১ মে, প্রথম টি-টোয়েন্টি
২৩ মে, দ্বিতীয় টি-টোয়েন্টি
২৫ মে, তৃতীয় টি-টোয়েন্টি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।