ঢাকাThursday , 24 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

ম্যাচসেরা ফারহান, সিরিজসেরা জাকের আলী

BDKL DESK
July 24, 2025 10:48 pm
Link Copied!

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ শেষ ম্যাচে এসে মুখ থুবড়ে পড়লো। হেরে গেলো ৭৪ রানের বড় ব্যধানে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশের সামনে ১৭৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছিল পাকিস্তান। এমন পুঁজি পাওয়ার পেছনে মূল কারিগর ফখর জামানের বদলে একাদশে সুযোগ পাওয়া শাহিবজাদা ফারহান।

ওপেনিংয়ে নেমে ৪১ বলে ৬৫ রানের ইনিংস খেলেন ফারহান। যে ইনিংসে ৬টি বাউন্ডারি আর ৫টি ছক্কা হাঁকান তিনি। এমন ইনিংসের পর ম্যাচসেরার পুরস্কারও উঠেছে শাহিবজাদা ফারহানের হাতে। তবে সিরিজসেরা হয়েছেন বাংলাদেশের জাকের আলী।

৩ টি-টোয়েন্টিতে একটি ম্যাচ জেতানো ইনিংসসহ ৭১ রান করেন জাকের। গড় ৩৫.৫০। স্ট্রাইকরেট ১১৮.৩৩। লো স্কোরিং সিরিজে এই রান করেই সিরিজসেরা হয়েছেন জাকের আলী। সিরিজে ৪টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কা হাঁকান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।