ঢাকাMonday , 26 February 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মেসির শেষ মুহূর্তের গোলে শীর্ষস্থান ধরে রাখল মায়ামি

BDKL DESK
February 26, 2024 2:48 pm
Link Copied!

এলএ গ্যালাক্সির বিপক্ষে হারতে যাচ্ছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকার গোলেই মান বাঁচল ক্লাবের, ড্র করে টেবিলে শীর্ষস্থান ধরে রাখল তারা।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) গ্যালাক্সির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি এলএ গ্যালাক্সির এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ের গোলে লিওনেল মেসি এক পয়েন্ট এনে দেন ক্লাবকে।

ডিজনিটি হেল্থ স্পোর্টস পার্কে মেসিদের বল দখলের আধিপত্যের ভিড়ে আক্রমণে এগিয়ে ছিল এলএ গ্যালাক্সি। মেসিদের ৬৪ শতাংশ বল দখলের বিপরীতে ৩৬ শতাংশ সময় বল দখলে রেখেছে এলএ গ্যালাক্সি।

এ জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্স লিগে ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইন্টার মায়ামি। ৩ পয়েন্ট করে আছে ডিসি ইউনাইটেড, কলম্বাস ও চার্লট্টের। ওয়েস্টার্ন কনফারেন্স লিগে ১ পয়েন্ট নিয়ে গ্যালাক্সি আছে ৮ নম্বরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।