ঢাকাSaturday , 23 March 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেটাররা

BDKL DESK
March 23, 2024 11:59 am
Link Copied!

অনেক দিন ধরেই নিজের চেনা রূপে নেই মুস্তাফিজুর রহমান। চারদিকে তাকে নিয়ে ব্যাপক সমালোচনাও হচ্ছিল, মুস্তাফিজ সম্ভবত ফুরিয়ে গেছে। ঘরের মাঠে শ্রীলঙ্কা বিপক্ষে সবশেষ ম্যাচগুলোতেও ব্যর্থ ছিলেন তিনি। বিগত দুইটা বছর দেশের ক্রিকেটে একেবারেই সাদামাটা এক নাম ছিলেন মুস্তাফিজ। রানের পর রান দিয়ে গেলেও উইকেটের দেখা পাননি। হতাশ করেছেন বিশ্বকাপের মতো বড় মঞ্চে।
সব হতাশা কাটিয়ে দুর্দান্ত এক স্পেল দিয়েই আবারও আলোচনায় মুস্তাফিজ। আবারও নিজের নাম ক্রিকেট বিশ্বসে উঁচিয়ে ধরলেন, জবাব দিলেন সব সমালোচনার। আইপিএলের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে নিজের চার ওভারে ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে চেন্নাইয়ের জয়ে সরাসরি ভূমিকা রেখেছেন তিনি। হয়েছেন ম্যাচ সেরা। তাইতো ক্রিকেট বিশ্বে চলছে মুস্তাফিজকে নিয়ে আলোচনা।

টাইগার এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, দুই সাবেক ভারতীয় অনিল কুম্বলে, রবিন উথাপ্পা ও বিশ্বকাপজয়ী কিংবদন্তি অলরাউন্ডার ইরফান পাঠান।

চেন্নাই অধিনায়ক মুস্তাফিজের ওভারকে ম্যাচের টার্নিং পয়েন্ট উল্লেখ করে বলেন, ‘শুরুর ২-৩ ওভার এলোমেলো হলেও পরে খেলা আমাদের নিয়ন্ত্রণে আসে। মুস্তাফিজের ওভার থেকে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। সত্যি বলতে তার হাত ধরেই ম্যাচের টার্নিং পয়েন্ট এসেছে।’

ইরফান পাঠান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘চেন্নাইয়ের উইকেটে মুস্তাফিজের বোলিং বৈচিত্র্য বেশ লোভনীয়। তার কাছ থেকে সেরা বোলিং দেখা গেল।’ কুম্বলে বলেন, ‘মুস্তাফিজের পেস বৈচিত্র্যের কথাও আমাদের মাথায় রাখতে হবে। ব্যাটাররা মনে হয় না তার গতির সঙ্গে তাল মেলাতে পেরেছে। বাঁহাতি পেসার হিসেবে সে ইউনিক একজন বোলার। ফাফ ডু প্লেসির বিরুদ্ধে সে ভালো ফিল্ডিং সেট করে ভালো জায়গায় বল করেছে। দারুণ বোলিং করেছে মুস্তাফিজুর।’
রবিন উথাপ্পা বলেন, ‘বাঁহাতি পেসারকে আপনি সবসময় একাদশে রাখতে চাইবেন। গত কয়েক বছর মুস্তাফিজ আইপিএলে নিজের সেরাটা দিতে পারেনি। কিন্তু কোনো ক্রিকেটার যখন চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে জড়ায় তখন তাদের সেরাটা বেরিয়ে আসে। তার কবজির পজিশনটি কিছুটা বিভ্রান্তি ধরিয়ে দেওয়ার মত।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।