ঢাকাSaturday , 19 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মিরপুরে খেলে অনেকের ক্যারিয়ার ‘ডাউন’ হয়ে গেছে : লিটন

BDKL DESK
July 19, 2025 10:21 pm
Link Copied!

মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামের স্লো উইকেটে গেল কয়েক বছর ধরে অনেক সিরিজ জিতেছে বাংলাদেশ দল। এর মধ্যে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড রয়েছে টাইগারদের। তবে ম্যাচ জয়ের কারণে অনেক ব্যাটারদের ব্যর্থতা চোখে পড়েনি তেমন।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ (শনিবার) সেটি মনে করিয়ে দিলেন অধিনায়ক লিটন দাস। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি একমত যে অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা ডাউন হয়ে গেছে ব্যাটসম্যান হিসেবে (মিরপুরে খেলে)। আমি যদি বোলার হতাম, হয়তোবা আমার ক্যারিয়ারটা একটু উন্নতি হতো ওখানে, ওই উইকেটে খেলে। অবশ্যই বাংলাদেশ দল ওখানে উন্নতি করেছে, সিরিজ জিতেছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। কিন্তু একই সময়, ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল।’

তবে ব্যাটারদের জন্য যে একেবারে খারাপ সেটাও মনে করেন না লিটন, ‘ব্যাটসম্যানদের যে সবসময় সমস্যা হয়, তা না। ক্লিয়ার করে দেই, নির্দিষ্ট ওই দুটা সিরিজ ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়েছে। চ্যালেঞ্জিং থাকে এখানে, স্পিনাররা স্পিন বল করে, ব্যাটসম্যানরাও রান করে না তা না; রানও হয় এবং পেস বোলাররাও হেল্প পায়।’

‘সো স্পোর্টিং উইকেট এটা এবং সেম জিনিস, দুই সাইডের জন্যই জিনিসটা সমান থাকবে। এমন না যে আমরাই শুধু সুবিধা পাবো। তাদেরও পেস বোলিং আছে, তাদেরও স্পিনার আছে এবং তাদেরও ব্যাটসম্যান আছে। ভালো ক্রিকেট খেলতে হবে, এটাই আমাদের টার্গেট।’- যোগ করেন টাইগার অধিনায়ক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।