ঢাকাSunday , 18 February 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মাথায় বলের আঘাত, মুস্তাফিজের জন্য দোয়া চাইলেন মুশফিক

BDKL DESK
February 18, 2024 9:30 pm
Link Copied!

অনুশীলনের সময় মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। অসুস্থ সতীর্থের জন্য দোয়া চেয়েছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম।  রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এক ক্রিকেটারের ছোড়া বল এসে লাগে মুস্তাফিজের মাথার পেছনের অংশে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কাটার মাস্টার, শুরু হয় রক্তক্ষরণও। দ্রুতই ডাকা হয় অ্যাম্বুলেন্স। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে।
সিটি স্ক্যানের পর কুমিল্লার ফিজিও এমএস জাহিদুল ইসলাম জানিয়েছেন, মুস্তাফিজের অবস্থা অনেকটাই ভালো। বড় ধরনের ইনজুরির আশঙ্কা করা হলেও কেবল বাহ্যিকভাবেই আঘাত পেয়েছেন তিনি।
জাহিদুল এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘অনুশীলনের সময় একটি বল মুস্তাফিজের মাথার পেছনের অংশে এসে লাগে। ফলে সেখানে ক্ষতের সৃষ্টি হয়। রক্তপাত বন্ধ করতে দ্রুত ব্যান্ডেজ করা হয়। এরপর নেয়া হয় ইম্পেরিয়াল হাসপাতালে। সিটি স্ক্যান করার পর আমরা সন্তুষ্ট। তার অভ্যন্তরীণ কোনো ক্ষতি হয়নি, অভ্যন্তরীণ রক্তপাতও হচ্ছে না। তাকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
আঘাত তেমন গুরুতর না হলেও জাতীয় দলের সতীর্থের জন্য দোয়া চেয়েছেন ফরচুন বরিশালের উইকেটরক্ষক ব্যাটার মুশফিক। রোববার এক ফেসবুক পোস্টে মুস্তাফিজের সুস্থতা কামনা করেছেন তিনি।
পোস্টে মুশফিক লিখেছেন, ‘সবাইকে অনুরোধ করছি মুস্তাফিজের জন্য দোয়া করতে। আল্লাহ আমাদের প্রতি সহায় হোন এবং আমাদের ছেলেকে (মুস্তাফিজকে) দ্রুত সুস্থতা দান করুন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।