ঢাকাTuesday , 22 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘মর্মান্তিক ঘটনা, জাতি হিসেবে আমরা পাশে আছি’

BDKL DESK
July 22, 2025 10:41 pm
Link Copied!

সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। দগ্ধ অন্তত ২০০ জন।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো বাংলাদেশে। একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের এই কঠিন সময়ে সহমর্মিতা জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। আজ (মঙ্গলবার) দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগে টসের পর তিনি বলেছেন, পুরো পাকিস্তান জাতি বাংলাদেশের পাশে আছে।

সালমান আগা বলেন, ‘গতকালের ঘটনা মর্মান্তিক। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া। আমরা জাতি হিসেবে এবং পিসিবির পক্ষ থেকে তাদের পাশে আছি।’

টসের সময় বিমান দুর্ঘটনা নিয়ে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও। তিনি বলেন, ‘আমরা সবাই জানি, কতকাল অনাকাঙিক্ষত এক ঘটনা ঘটে গেছে। এটা মেনে নেওয়া সহজ নয়। আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ খেলতে নামছি। আমিও একজন বাবা, আমি অনুভূতিটা বুঝি। আসলেই খুব খারাপ লাগছে। এই মুহূর্তে খুবই আবেগঘন মুহূর্ত। আমরা সবাই প্রার্থনা করছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।