ঢাকাTuesday , 22 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভুটান লিগে মাসুরাদের হারালেন ঋতুপর্ণারা

BDKL DESK
July 22, 2025 10:42 pm
Link Copied!

ভুটানের ঘরোয়া ফুটবল ন্যাশনাল উইমেন্স লিগে দাপট দেখাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। আজ (মঙ্গলবার) প্রথমবার মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের ফুটবলাররা। পারো এফসিতে খেলেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া। অন্য দিকে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলেন রুপনা চাকমা, মাসুরা পারভীন ও কৃষ্ণা রানী সরকার। দুই দল মুখোমুখি হয়েছিল।

এই ম্যাচে ঋতুপর্ণার দুর্দান্ত নৈপুণ্যে পারো এফসি ৩-১ গোলে হারিয়েছে ট্রান্সপোর্ট ইউনাইটেডকে। ম্যাচসেরা হয়েছেন ঋতুপর্ণা চাকমা। এ ম্যাচে ঋতুপর্ণা চাকমা ছাড়াও গোল করেছেন মনিকা চাকমা।

বাংলাদেশের ফুটবলাররা ভুটান নারী লিগে প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দিলেও এ ম্যাচে হয়েছে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। এই লিগে অংশ নেওয়া ঋতুপর্ণা প্রথমবারের মতো ম্যাচের সেরা পুরস্কার জিতেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।