ঢাকাWednesday , 23 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভুটান নারী লিগে অভিষেকেই ম্যাচসেরা শামসুন্নাহার

BDKL DESK
July 23, 2025 10:59 pm
Link Copied!

ভুটানের ন্যাশনাল উইমেন্স লিগে বুধবার অভিষেক হয়েছে বাংলাদেশের দুই ফুটবলার তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রের। বাংলাদেশ জাতীয় দলের এই দুই ফুটবলার যোগ দিয়েছেন থিম্পু রয়েল কলেজ এফসিতে। প্রথম ম্যাচের নিজেদের জাত চিনিয়েছেন বাংলাদেশের দুই তারকাই। তাদের দল ৪-০ গোলে হারিয়েছে উইগেন একাডেমিকে।

তহুরা খাতুন ও শামসুন্নাহার গোল করেছেন একটি করে। দলের বড় জয়ে দারুণ অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন শামসুন্নাহার জুনিয়র। ভুটানের লিগের এই ম্যাচ দিয়ে এ দুই ফুটবলারের বিদেশের লিগেও অভিষেক হলো।

ভুটানের লিগে প্রথম যোগ দিয়েছিলেন বাংলাদেশের ১০ নারী ফুটবলার। তাদের সাথে যোগ দিয়েছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার। বাংলাদেশের মোট ১২ জন ফুটবলার ভুটানের লিগ মাতিয়ে যাচ্ছেন।

ভুটান থেকে তহুরা খাতুন বলেন, ‘আমরা এসে মাত্র একদিন অনুশীলন করেছি। তারপরই মাঠে নেমেছি। বিদেশি লিগে জীবনের প্রথম ম্যাচ। বেশি খেলতে পারনি। মিয়ানমার থেকে আসার পর কিছুদিন ছুটিতে ছিলাম। আশা করি, পরের ম্যাচগুলোতে আরো ভালো খেলবো। শামসুন্নাহার ভালো খেলেছেন। সে সেরা খেলোয়াড় হয়েছেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।