মিয়ানমার থেকে এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট খেলে দেশে ফিরে পর দিনই ভুটান ফিরে যান ঋতুপর্ণা ও মনিকা চাকমা। আজ সোমবার তাদের ক্লাব পারো এফসির ম্যাচ ছিল। ম্যাচে পারো ১২-১ গোলে হারিয়েছে গেলেফু স্পোর্টস ক্লাবকে।
পারো এফসিতে খেলেন বাংলাদেশের সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও সুমাইয়া। আজ ম্যাচে সাবিনা চার গোল করেছেন। সুমাইয়া হ্যাটট্রিক করেন, ঋতুপর্ণা ও মনিকা একটি করে গোল করেন।
বাংলাদেশের ফুটবলার সুমাইয়া ম্যাচসেরার পুরস্কার পেয়ে বলেন, ‘আমার এই পারফরম্যান্সের সব কৃতিত্ব টিমমেটদের। এই ট্রফি ক্লাবকে উৎসর্গ করছি। আমি ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
