ঢাকাSaturday , 17 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভুটানের বিপক্ষে পিছিয়ে পড়ে ড্র সাবিনাদের

BDKL DESK
January 17, 2026 7:03 pm
Link Copied!

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-৩ গোলে ড্র করেছে ভুটানের সঙ্গে। শনিবার থাইল্যান্ডের ব্যাংককে সাবিনা-কৃষ্ণাদের বিপক্ষে ভুটান এক পর্যায়ে ৩-১ গোলে এগিয়ে ছিল। হারতে যাওয়া সেই ম্যাচ বাংলাদেশ ড্র করে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট তুলে নিয়ে শিরোপা জয়ের লড়াইয়ে দারুণভাবে টিকে থাকলো।

ম্যাচের পঞ্চম মিনিটে গোল করে এগিয়ে যায় ভুটান। দুই মিনিট পর বাংলাদেশকে সমতায় ফেরান সুমাইয়া। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধের ২০ মিনিটের খেলা। দ্বিতীয়ার্ধে ভুটান পরপর দুই গোল করে ব্যবধান ৩-১ করে বাংলাদেশকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দিয়েছিল। সাবিনা গোল করে ব্যবধান ২-১ করেন এবং মাসুরা গোল করে আনেন সমতা।

দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৪। প্রথম ম্যাচে সাবিনারা ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল ভারতকে। প্রথম সাফ ফুটসালে বাংলাদেশ পুরুষ ও নারী দুই বিভাগেই খেলছে। পুরুষ বিভাগে বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করে হেরেছে মালদ্বীপের কাছে।

সোমবার বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। হিমালয়ের দেশটির মেয়েরা বাংলাদেশের সমান ৪ পয়েন্ট নিয়ে গোলে এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। বাংলাদেশের অবস্থান দুইয়ে। সমান ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে পাকিস্তানের মেয়েরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।