ঢাকাTuesday , 7 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

ভিয়েতনামের কাছে হেরে বাংলাদেশের বিদায়

BDKL DESK
April 7, 2026 9:36 pm
Link Copied!

কিছুদিন আগেই ‎হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে হেরেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবার তাদের কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।
থাইল্যান্ডের নন্থাবুরিতে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভিয়েতনামের কাছে বাংলাদেশের হার ১-০ গোলে। ৪৯তম মিনিটে দেশটির হয়ে একমাত্র গোলটা করেন থি থু লিন এনগুয়েন।

এই হারে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের শেষ আটে খেলার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের। এর আগে গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে থাইল্যান্ডের কাছে ৩-২ ও চীনের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি যাবে কোয়ার্টার-ফাইনালে। তবে বাংলাদেশ তিন ম্যাচেই হেরে নিজেদের গ্রুপে হয়েছে চতুর্থ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।