ঢাকাSaturday , 28 March 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

ভারতকে রুখে দিয়ে সাফের সেমিতে যাদের পেল বাংলাদেশ

BDKL DESK
March 28, 2026 9:17 pm
Link Copied!

মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে রোমাঞ্চকর এক ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

প্রথমার্ধে দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দ হারিয়ে ফেলে লাল-সবুজের যুবারা। তবে গুরুত্বপূর্ণ এই ড্রয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিতে পৌঁছেছে তারা।

ম্যাচের ১৭তম মিনিটে কর্নার থেকে বিশাল যাদবের হেডে এগিয়ে যায় ভারত। পিছিয়ে পড়ার পরও বাংলাদেশ হাল ছাড়েনি। প্রথমার্ধের যোগ করা সময়ে রোনান সুলিভানের কর্নার থেকে দূরের পোস্টে থাকা আব্দুল রিয়াদ ফাহিমের নিখুঁত প্লেসিং শটে সমতায় ফেরে বাংলাদেশ।

বিরতির পর ভারত চাপ বাড়ায়। ৬৩ মিনিটে ওমাং দোদুমের একক প্রচেষ্টায় গোল হতে বসেছিল, কিন্তু গোলকিপার মাহিনের দারুণ সেভে বেঁচে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ে দুই দলেরই ৪ পয়েন্ট হয়েছে। তবে গোলগড়ে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন নেপাল। ২০২৪ সালের ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তাই এবারের সেমিতে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে নেপালের সামনে।

বিজ্ঞাপন

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ভারত মোকাবিলা করবে ভুটানকে। নকআউট পর্বের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আগামী ১ এপ্রিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।