ঢাকাFriday , 23 February 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ব্রাজিলিয়ানের লাল কার্ডের ম্যাচে পয়েন্ট হারালো কিংস

BDKL DESK
February 23, 2024 8:40 pm
Link Copied!

আগের ম্যাচে আবাহনী ও মোহামেডান স্পোর্টিং পয়েন্ট হারিয়েছে। কিংস অ্যারেনাতেও কোনও দল জিততে পারেনি। আবারও পয়েন্ট হারালো বসুন্ধরা কিংস। শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে করেছে ১-১ গোলে ড্র।

এই ড্রয়ের পরও শীর্ষে থেকে লিগের প্রথম পর্ব শেষ করেছে কিংস। ৯ ম্যাচে তার পয়েন্ট ২২। দুইয়ে থাকা মোহামেডানের চেয়ে এগিয়ে থাকলো পাঁচ পয়েন্টে। ১০ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে শেখ রাসেল।

কিংস অ্যারেনায় স্বাগতিকদের সঙ্গে সমানতালে লড়াই করেছে শেখ রাসেল। তবে ম্যাচের প্রথম সুযোগ এসেছিল কিংসের সামনেই। ১৫ মিনিটে মিতুল মারমার দারুণ দক্ষতায় পূর্ণতা পায়নি কিংসের আক্রমণ। বক্সের ভেতর থেকে দোরিয়েলতন গোমেজের গতিময় শট ফেরান তরুণ এই গোলকিপার।

তবে ৪২ মিনিটে দশ জনের দলে পরিণত অস্কার ব্রুজনের দল। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন গোমেজ। শেখ রাসেলের ডিফেন্ডার গানিউ আতান্দাকে বলের লড়াই ছাড়াই মাথা দিয়ে আঘাত করেন এই ব্রাজিলিয়ান।

সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে দোরিয়েলতনকে লাল এবং গানিউকে হলুদ কার্ড দেন রেফারি ভুবন মোহন তরফদার।

একটু পরেই সেরা সুযোগ নষ্ট করে শেখ রাসেল। কোডাই লিডার পাস পেয়ে শটও নিয়েছিলেন সুমন, কিন্তু তা চলে যায় পোস্ট ঘেষে বাইরে। প্রথমার্ধের শেষ দিকে রবিনহোর ফ্রি কিক সাইড পোস্টে লেগে ফিরে আসে।

বিরতি থেকে ফেরার পরের মিনিটেই কিংস অ্যারেনা স্তব্ধ করে এগিয়ে যায় শেখ রাসেল। মধ্য মাঠ থেকে বল নিয়ে যান সুমন রেজা, বক্সে সামনে গিয়ে পাস বাড়ান কোডাই লিডাকে, বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিং করেন জাপানিজ এই মিডফিল্ডার।

পিছিয়ে পড়া কিংস অবশ্য আক্রমণে চাপ অব্যাহত রাখে। একের পর এক আক্রমণে ফলও পেয়ে যায় দলটি। ৬৭ মিনিটে পায় ম্যাচে ফেরার সেই গোল। বক্সের বাইরে থেকে মিগেলের গতির শট মিতুল ঝাঁপিয়ে ফেরালেও গ্লাভসে নিতে পারেনি, ফিরতি বল পেয়ে অনায়াসে জালে পাঠান রাকিব হোসেন। ম্যাচে ফিরে আক্রমণে আরো চাপ বাড়ায় কিংস।

শেষের দিকে দুই দল সুযোগ পেয়েও গোল ব্যবধান বাড়াতে পারেনি তারা।

দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ২০ মিনিটে কোনির গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৪০ মিনিটে হিগর লেইতে সমতায় ফেরানোর পর ৬৪ মিনিটে খোলমাতোভের গোল জয় নিশ্চিত করে। ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেখ জামাল। ৭ পয়েন্টে অষ্টম স্থানে রহমতগঞ্জ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।