ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফেরার ম্যাচে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। ঝড় তুলতে চাইলেও ১৪ বলে ১৯ রানেই থামতে হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।
বিকেএসপির চার নম্বর মাঠে বৃষ্টির কারণে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং সিটি ক্লাবের ম্যাচটি কমিয়ে ৩৪ ওভার করা হয়েছে। ৫ উইকেটে ২১৮ রান তুলেছে শেখ জামাল।
৭৯ রানে ৪ উইকেট হারানো জামাল বড় সংগ্রহ পেয়েছে অধিনায়ক নুরুল হাসান সোহান আর ইয়াসির আলী রাব্বির ব্যাটে চড়ে। সোহান ৬০ বলে ৮ চার আর এক ছক্কায় খেলেন ৭২ রানের হার না মানা ইনিংস।
ইয়াসির রাব্বি আরও বিধ্বংসী ছিলেন। ৫৭ বলে ৬ চার আর ৪ ছক্কায় ৭৮ রান করেন ডানহাতি এই ব্যাটার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
