ঢাকাSunday , 4 February 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বুঝলাম খারাপ সময়ে সবই খারাপ যায়: সাকিব

BDKL DESK
February 4, 2024 1:06 pm
Link Copied!

চোখের সমস্যায় ভুগছেন। ফলে ব্যাট হাতে সাকিব আল হাসানের সময়টা ভালো যাচ্ছে না। এর মধ্যে মাঠে দুয়োধ্বনিও শুনছেন দর্শকদের একটা অংশ থেকে।

আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রংপুরের ম্যাচেও সাকিব দুয়ো শুনেছেন। শুধু ম্যাচের সময় নয়, ম্যাচের আগে অনুশীলনেও সাকিবকে দুয়ো দিচ্ছিলেন সমর্থকদের একটা অংশ। একবার তো দেখা যায়, নিরাপত্তাকর্মীরা এসে দর্শকদের এমন আচরণ থামানোর চেষ্টা করছেন।

সব মিলিয়ে সাকিব বেশ অস্বস্তিতে। আগের দুই ম্যাচে ব্যাটিং করেননি। আজ ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট। খারাপ লাগা কাজ করছিল কি না? সাকিবের নির্লিপ্ত উত্তর, ‘বুঝলাম যে খারাপ টাইমে সব কিছু খারাপ যায় (হাসি)।’

ব্যাট হাতে অস্বস্তিটা কাটতে কতদিন লাগতে পারে? সাকিব বললেন, ‘এটা তো বলা মুশকিল। আসলে রান যত করব তত কমফোর্ট লেভেলটা বাড়বে। রান যতক্ষণ না করতেছি, রিদমটাও আসবে না। কমফোর্ট জোনটাও থাকবে না এটা স্বাভাবিক।’

সাকিবের ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে। রংপুর রাইডার্সের কোচ সোহেল ইসলাম তো আছেনই। নেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ ও সাকিবের গুরু মোহাম্মদ সালাউদ্দিনকেও দেখা গেলো পরামর্শ দিতে।
এই প্রসঙ্গে সাকিব বলেন, সবাই চেষ্টা করছে সাহায্য করার। যাতে করে আমি যে সমস্যাটা ফেস করছি, সেটা যেন উৎরে যেতে পারি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।