ঢাকাTuesday , 2 September 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিসিবি নির্বাচনে লড়বেন আমিনুল

BDKL DESK
September 2, 2025 10:15 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পূর্বে নির্বাচন না করার কথা জানালেও এবার নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে বিসিবিতে নির্বাচন করা প্রসঙ্গে গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।’

বুলবুল বলেন ‘অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করবো। আমরা একটা সঠিক নির্বাচন করবো। এখানে সভাপতি নির্বাচন হয় না, এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করবো। পরবর্তীতে যদি সুযোগ হয় আমি চেষ্টা করবো যেভাবেই হোক দেশকে সার্ভ করার জন্য।”

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে ১০ জন এবং অন্যান্য প্রতিনিধি কোটায় ১ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন ২ জন পরিচালক। এরপর এই ২৫ জন পরিচালক ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।

এর আগে, গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের ভার্চুয়াল সভা। সেখানে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানেই জানা যায় অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।