ঢাকাMonday , 1 September 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘বিসিবি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন’

BDKL DESK
September 1, 2025 9:10 pm
Link Copied!

জাতীয় নির্বাচনের ডামাডোলে কিছুটা আড়ালেই পড়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। কদিন আগে গুঞ্জন উঠেছিল বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্থায়ীভাবে রেখে দিয়ে নির্বাচনের পরিবর্তে গঠিত হতে পারে ‘অ্যাডহক কমিটি’।
এমন গুঞ্জন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ২৪ আগস্ট মিরপুরে প্রতিবাদ জানায় ঢাকার ক্লাবগুলোর সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন।’ তবে সব গুঞ্জনকে পাশ কাটিয়ে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির নির্বাচন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে বিসিবির বোর্ড সভা। এই সভায় বিসিবির নির্বাচন নিয়ে রোডম্যাপ ঠিক করা হয়েছে। সভা শেষে সাংবাদিকদের এই বিষয়ে ব্রিফ করেন বোর্ডের সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম।

মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবি’র নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই কমিশন গঠনের দায়িত্ব থাকছে বোর্ড সভাপতির হাতে। তিন সদস্যের কমিশন দুই-তিন দিনের মধ্যেই গঠিত হবে। কমিশন বসার পরই আনুষ্ঠানিকভাবে নির্ধারণ হবে ভোটের দিন তারিখ।’

সভায় নির্বাচন ছাড়াও ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে আছে বিসিবি’তে আইসিসি’র সাবেক খ্যাতনামা আম্পায়ার সাইমন টোফেলকে নিয়ে আসা, বিপিএলের আয়োজক সত্ত্ব বিশ্বের অন্যতম বড় ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান আইএমজিকে দেয়া।

বিপিএল তদন্ত প্রতিবেদন নিয়েও আলোচনা হয়েছে বোর্ড সভায়। আলোচনার পর নতুন করে চার সদস্যের কমিটি গঠন করার কথা জানান বিসিবির এই পরিচালক, ‘আগের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির প্রতিবেদন রিভিউ করে এই কমিটি আইনি কাঠামোর আলোকে বিসিবির করণীয় ঠিক করতে সুপারিশ করবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।