ঢাকাSunday , 31 August 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিসিবির নির্বাচন জিতলে যেসব পরিবর্তন আনতে চান তামিম

BDKL DESK
August 31, 2025 10:41 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে সরগরম ক্রিকেটপাড়া। ভক্তদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। গুঞ্জন উঠেছে, সভাপতি পদে লড়তে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যদিও সরাসরি স্বীকার করেননি, তবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন তিনি।

একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন,‘যদি প্রশ্ন করেন আমি নির্বাচনে অংশ নেব কি না, তাহলে বলতে পারি যে আমার খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি আমি। আপাতত এটুকুই বলতে চাই, আমার নির্বাচনে অংশ নেয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।’

নির্বাচনে জিততে পারলে দুই–তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে চান তামিম। সবচেয়ে বড় ফোকাস থাকবে ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর। জাতীয় দলের সাবেক এই ওপেনার বলেন,‘আমার ফোকাস থাকা উচিত দুটি-তিনটি বিষয়ের ওপর। এখন সবচেয়ে জরুরি হলো বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়ানো। খেলোয়াড়, কোচ সবই আছে। কিন্তু নতুন খেলোয়াড় তৈরি করার মতো অবকাঠামো নেই। বর্তমান খেলোয়াড়দের উন্নতিরও যথাযথ জায়গা নেই।’

সুযোগ-সুবিধা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন,‘এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা শোনছি না। আমি আসতে পারলে চার বছরের মধ্যে এমন অবকাঠামো গড়ে তুলতে চাই, যাতে বাংলাদেশের ক্রিকেট আগামী ৮-১০ বছরের জন্য নিরাপদ থাকে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।