ঢাকাFriday , 23 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের সিদ্ধান্তে যা বললেন কেইন উইলিয়ামসন

BDKL DESK
January 23, 2026 4:44 pm
Link Copied!

প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছেন কেইন উইলিয়ামসন। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে এসে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কথা বলেছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গেও। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বলে বাংলাদেশের যে সিদ্ধান্ত, তা নিয়েও নিজের মতামত জানিয়েছেন এই কিউই কিংবদন্তি।
গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় উইলিয়ামসন বলেন, ‘এই পরিস্থিতির (বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু) খুঁটিনাটি সব দিক আমি পুরোপুরি জানি না। সাধারণত, আপনি চাইবেন বড় টুর্নামেন্ট বা বিশ্ব আসরগুলোতে সব দল এবং খেলোয়াড়রা অংশ নিক। কিন্তু স্পষ্টতই সেখানে কিছু বিষয় সমাধানের বাকি আছে, তাই আমাদের অপেক্ষা করে দেখতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি পরিস্থিতিই আলাদা—তা দেশ বা দলগুলোর মধ্যকার সম্পর্কের ওপরই নির্ভর হোক না কেন। সত্যি বলতে, এ বিষয়ে মন্তব্য করা কঠিন। আমি পরিস্থিতিটা পুরোপুরি বুঝতে পারছি না।’

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক জানান, হয়তো এই বিষয়গুলো বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে তার চেয়ে অনেক বেশি বড়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব সমস্যার সমাধান বের হবে বলেই তিনি আশাবাদী।

উইলিয়ামসনের প্রত্যাশা, ‘এসব সমস্যা সমাধানের কোনো না কোনো পথ বের হবে আশা করা যায়। তবে এই বিষয়গুলো হয়তো এখানে বসে আমাদের আলোচনার চেয়েও অনেক বেশি বড়। আশা করি সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর সমাধান হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।