ঢাকাWednesday , 3 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল প্রস্তুত, দাবি লিটনের

BDKL DESK
December 3, 2025 5:13 pm
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর খুব বেশিদিন বাকি নেই। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে গড়াবে চার-ছক্কার এই আসর। সেই টুর্নামেন্টের আগে এরই মধ্যে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। এরই মধ্যে টুর্নামেন্টের দলও প্রস্তুত হয়েছে বলে জানালেন অধিনায়ক লিটন দাস। ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) লিটন দাসের কথায় দল চূড়ান্ত হওয়ার ইঙ্গিতই যেন মিলল। লিটনের ভাষ্য, ‘ (বিশ্বকাপের জন্য) দল অনেক আগে থেকেই প্রস্তুত, যখন এশিয়া কাপ খেলেছি, তখন থেকেই। আপনি যদি প্যাটার্নটা দেখেন, এই কয়েকটা ক্রিকেটারই খেলছে। তার মানে, বোঝা যাচ্ছে, দলটা আগে থেকেই প্রস্তুত।’

দুই মাস পরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। ইতালি ও নেপাল তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও খেলতে হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গ্রুপের সেরা ২ দল উঠবে সুপার এইটে।

জাতীয় দলের খেলা না থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবে বাংলাদেশের ক্রিকেটাররা। ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল। তবে সেখানে জাতীয় দলে থাকা ক্রিকেটাররা যেমনই করুক, জাতীয় দলে ফিরলে প্রত্যাশা রাখতে পারবেন বলেই মনে করেন লিটন।

বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এখন একটা জিনিস থাকবে যে, ক্রিকেটাররা বিপিএল খেলবে, বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট। আমার মনে হয়, যে যেখানেই খেলুক, যে কোনো দলেই খেলুক, তারা সেরা ক্রিকেট খেলবে এবং আবার যখন আমরা জাতীয় দলে আসব, তখন ওই সেরা ক্রিকেটই আবার খেলার চেষ্টা করব।’

কেমন হতে পারে বাংলাদেশ দল
বাংলাদেশ টি-টোয়েন্টি দলে টপ অর্ডারে অনেকদিন ধরেই ভরসার নাম তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন ও সাইফ হাসান। তাদের ওপরই যে এবার ভরসা রাখা হবে, সেটি অনেকটাই নিশ্চিত। মিডল অর্ডার প্রত্যাশা পূরণ করতে না পারলেও তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি ও মাহিদুল ইসলাম অঙ্কনদের ওপরই আস্থা রাখতে পারে ম্যানেজমেন্ট।

অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদও থাকতে পারেন আস্থায়। স্পিন বিভাগে শেখ মাহেদী, রিশাদ হোসেন ও নাসুম আহমেদরা পরীক্ষিত শক্তি। পেস বিভাগে থাকতে পারেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরিফুল হাসান। যদিও সাইফউদ্দিনকে জায়গা দিতে শরিফুলকে বাদ দেওয়া হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ দল: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম/সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।