ঢাকাSaturday , 13 January 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপের আগে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

BDKL DESK
January 13, 2024 6:20 pm
Link Copied!

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে বাংলাদেশের আয়োজনে হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। জমজমাট এই আসরের আগে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। মূলত, বাংলাদেশের মাঠ সম্পর্কে অভিজ্ঞতা নেওয়ার জন্যই খেলতে আসবে অসিরা।
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া সর্বশেষ বাংলাদেশে খেলতে এসেছিল। প্রায় ১০ বছর পর আবার বাংলার বাঘিনীদের বিপক্ষে খেলবে অসিরা। মার্চের শেষ দিকে বাংলাদেশে আসতে পারে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

এ বিষয়ে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক শন ফ্লেগলার বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের কয়েকটি ভেন্যুতে আমাদের খেলা রয়েছে। সেসব মাঠ সম্পর্কে গবেষণা করতেই আমরা সেখানে খেলতে যাচ্ছি। উইকেট কিভাবে কাজ করে সেটি আমরা দেখব।’
তবে পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হলেও পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। দলে থাকবেন অ্যাশলে গার্ডনার, জর্জিয়া ওয়ারেহাম ও জনাসেনের মতো অভিজ্ঞ স্পিনাররা। এছাড়া ২০১৪ সালে বাংলাদেশ থেকে খেলে যাওয়া চার ক্রিকেটার থাকবেন এই সফরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।