ঢাকাTuesday , 22 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সিরিজ জয় উৎসর্গ করল বাংলাদেশ

BDKL DESK
July 22, 2025 11:07 pm
Link Copied!

উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে নিজেদের ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় উৎসর্গ করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (২২ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
ম্যাচের আগের দিন সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান কুর্মিটোলা ঘাঁটি থেকে উড্ডয়ন করে কিছুক্ষণ পরই উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় শিশুসহ প্রাণ হারিয়েছে ৩৩ জন এবং আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দেড় শতাধিক।

তাই মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে পালিত হয় রাষ্ট্রীয় শোক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসহ বিসিবির তত্ত্বাবধানে থাকা সকল মাঠে জাতীয় পতাকা অর্ধনমিত রাখে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে গান-বাজনা ও বিনোদনমূলক কার্যক্রম বন্ধ রাখা হয় এবং খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা। দু’দলের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।

ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, গতকাল বাংলাদেশে যা ঘটেছে, সেটা খুবই দুঃখজনক ও মর্মান্তিক। আমরা এই জয়টি উৎসর্গ করতে চাই সেই সব মানুষদের উদ্দেশ্যে, যারা গতকালের ঘটনার শিকার হয়েছেন ও প্রাণ হারিয়েছেন।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ দল ১৩৩ রান তোলে শেখ মেহেদী ও জাকের আলী অনিকের ব্যাটিং নৈপুণ্যে। জবাবে পাকিস্তান মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তবে ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি ও আহমেদ দানিয়াল ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত শরিফুল ইসলাম, তানজিম সাকিব, মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমানদের কার্যকর বোলিংয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।