বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ নভেম্বর। নিলামে নাম লিখিয়েছেন বিদেশি ৫০০ জনেরও বেশি ক্রিকেটার। সেই তালিকা থেকে যাচাই-বাছাই শেষে নিলামের জন্য ২৫০ জন বিদেশি ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এর মধ্যে ৪২ জনই পাকিস্তানের। তথ্য জিও সুপারের।
বিপিএল নিলামে ২৫০ জন বিদেশিকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ হাজার ডলার। এ ছাড়া ‘বি’ ২৬ হাজার ডলার, ‘সি’ ২০ হাজার ডলার, ‘ডি’ ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৫ হাজার ডলার। ক্যাটাগরি অনুসারে যথাক্রমে প্রতি ডাকে বাড়বে ৫ হাজার ডলার, ৩ হাজার ডলার, ২ হাজার ডলার, ১ হাজার ৫০০ ডলার এবং ১ হাজার ডলার। পাঁচ ক্যাটাগরিতেই আছে পাকিস্তানি ক্রিকেটার।
বিপিএল নিলামে যে পাকিস্তানি ক্রিকেটাররা
ক্যাটাগরি ‘এ’
আব্দুল সামাদ – ব্যাটার
জামান খান – বোলার
মোহাম্মদ হাসনাইন – বোলার
উসামা মীর – বোলার
শোয়েব মালিক – অলরাউন্ডার
শান মাসুদ – ব্যাটার
সালমান আলী আগা – অলরাউন্ডার
মোহাম্মদ ওয়াসিম- অলরাউন্ডার
মোহাম্মদ হারিস- উইকেটরক্ষক
আমের জামাল – অলরাউন্ডার
ক্যাটাগরি ‘বি’
আসিফ আলী – ব্যাটার
সালমান মির্জা – বোলার
সৌদ শাকিল – ব্যাটার
ক্যাটাগরি ‘সি’
আলী রাজা – বোলার
জাহানদাদ খান – অলরাউন্ডার
হায়দার আলী – ব্যাটার
খুররম শাহজাদ – বোলার
আবদুল্লাহ শফিক- ব্যাটার
জাফর গোহর- অলরাউন্ডার
বিলাওয়াল ভাট্টি – অলরাউন্ডার
ক্যাটাগরি ‘ডি’
মেহরান মমতাজ – অলরাউন্ডার
উসমান কাদির – বোলার
মীর হামজা – বোলার
মুহাম্মদ সা আলী দাজি – বোলার
ইরফান খান নিয়াজী – ব্যাটার
আরিফ ইয়াকুব – বোলার
আহমেদ দানিয়াল – অলরাউন্ডার
ক্যাটাগরি ‘ই’
আসাদ রাজা – বোলার
তৈয়ব আব্বাস – বোলার
আম্মাদ বাট – অলরাউন্ডার
আম্মাদ আলম – ব্যাটার
ইয়াসির খান- ব্যাটার
মুহাম্মদ আখলাক – উইকেটরক্ষক
মোহাম্মদ জিশান- বোলার
মোহাম্মদ ইমরান জুনিয়র – বোলার
জিয়া উল হাসান – অলরাউন্ডার
মামুন ইমতিয়াজ – বোলার
রুম্মান রইস – বোলার
সাদ বেগ – উইকেটরক্ষক
আরাফাত মিনহাস – অলরাউন্ডার
তৈয়ব তাহির – ব্যাটার
সালমান ফাইয়াজ – বোলার
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
