বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসর অর্থাৎ ২০১২ ও ২০১৩ সালে হয়েছিল ক্রিকেটারদের নিলাম। এরপর প্লেয়ার্স ড্রাফট পদ্ধতিতে ঢুকে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় ১২ বছর পর আবারও দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিলাম পদ্ধতি ফিরছ।
রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪ টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসরের খেলোয়াড়দের নিলাম। তার আগে গত বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল এমন ৯ ক্রিকেটারকে বাদ দিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
নিলামের প্রাথমিক তালিকায় থাকা এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম ও মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দিন বাবু, আরিফুল হক ও নিহাদুজ্জামান চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন। জাতীয় দলে খেলা আরেক অভিযুক্ত পেসার আল–আমিন হোসেন প্রাথমিক তালিকাতে ছিলেন না, নেই চূড়ান্ত তালিকাতেও।
তাদের জায়গায় বিপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় নতুন করে আরও ১৪ ক্রিকেটার নাম তালিকায় সংযুক্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তারা হলেন- আলিস আল ইসলাম, মো. রুবেল, আশরাফুল হাসান রোহান, আহমেদ শরিফ, ইফতেখার হোসেন ইফতি, তৌফিক খান তুষার, রুবেল হোসেন (জাতীয় দলের পেসার), আশরাফুল ইসলাম সিয়াম, আলী মো. ওয়ালিদ, আল-আমিন (জুনিয়র), নুহায়েল সানদিদ, হোসেন আলী, শামসুল ইসলাম অনিক ও জাহিদ জাভেদকে।
এদিকে বেশ কয়েকজন ক্রিকেটারের নিলাম তালিকায় উন্নতি ও অবনতি হয়েছে। ক্যাটাগরি ই থেকে ডি ক্যাটাগরিতে উন্নতি করা হয়েছে মাহফুজুর রহমান রাব্বি, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহরব হোসেন, শেখ পারভেজ জীবন, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, ইরফান শুক্কুর, শহাদাত হোসেন দিপু ও আরিফুল ইসলামকে।
ক্যাটাগরি এফ থেকে ই ক্যাটাগরিতে উঠেছেন আবু জায়েদ চৌধুরী রাহী, ওয়াসি সিদ্দিকী, মার্শাল আইয়ুব, আব্দুল মজিদ, আহরার আমিন, আইচ মোল্লা ও আসাদুল্লাহ আল গালিব। এই তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে অবনতি হয়েছে মুকিদুল ইসলাম মুগ্ধর।
বিপিএল নিলামে যুক্ত হলেন যারা-
ক্যাটাগরি সি- আলিস আল ইসলাম
ক্যাটাগরি ই- মো. রুবেল, আশরাফুল হাসান রোহান, আহমেদ শরীফ, ইফতেখার হোসেন ইফতি, তওফিক খান তুষার
ক্যাটাগরি এফ- রুবেল হোসেন, আশরাফুল ইসলাম সিয়াম, আলী মো. ওয়ালিদ, আল-আমিন (জুনিয়র), নুহায়েল সানদিদ, হোসেন আলী, শামসুল ইসলাম অনিক, জাহিদ জাভেদ।
ক্যাটাগরি পরিবর্তন হয়েছে যাদের-
ক্যাটাগরি ই থেকে ডি- মাহফুজুর রহমান রাব্বি, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহরব হোসেন, শেখ পারভেজ জীবন, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, ইরফান শুক্কুর, শহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম
ক্যাটাগরি এফ থেকে ই- আবু জায়েদ চৌধুরী রাহি, ওয়াসি সিদ্দিকী, মার্শাল আইয়ুব, আব্দুল মজিদ, আহরার আমিন, আইচ মোল্লা, আসাদুল্লাহ আল গালিব
ক্যাটাগরি ডি থেকে ই (ডিমোশন)- মুকিদুল ইসলাম মুগ্ধ
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
