অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার শেষ হলো। সকল অপেক্ষার ইতি ঘটিয়ে বিপিএলের ১২তম আসরের সূচি, নিলামের তারিখ থেকে শুরু করে দলসংখ্যা—সবকিছু জানিয়ে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। জানা গেছে, বিপিএলের ১২তম আসর মাঠে গড়াচ্ছে ১৯ ডিসেম্বর। আর শিরোপা লড়াইয়ের ফাইনাল নির্ধারিত হয়েছে ১৬ জানুয়ারি।
বিপিএলের এবারের আসরকে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর বিকেল ৩ টায় রাজধানীর একটি পাচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে নিলাম। আসন্ন বিপিএলে নিলামে অংশ নিতে ৫০০ জনের বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তবে যাচাই-বাছাই শেষে নিলামের জন্য ২৫০ জন বিদেশি ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বাংলাদেশের স্থানীয় ১৫৮ জন ক্রিকেটার ওই চূড়ান্ত তালিকায় আছেন।
চলুন এক নজরে দেখে নিই কোন ক্যাটাগরিতে কারা আছেন
ক্যাটাগরি ‘এ’- এই ক্যাটাগরিতে ছিলেন ছয় ক্রিকেটার। তাদের মধ্যে চার জন সরাসরি চুক্তিতে দল পাওয়ায় নিলামে নাম উঠবে শুধু লিটন কুমার দাস, নাঈম শেখের।
ক্যাটাগরি ‘বি’- এই ক্যাটাগরিতে রয়েছেন ২০ ক্রিকেটার। যার মধ্যে ৮ জন সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। নিলামে নাম উঠবে মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, শামিম পাটওয়ারী, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফ উদ্দিন, খালেদ আহমেদ, ইয়াসির আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক।
ক্যাটাগরি ‘সি’- এই ক্যাটারিতে রয়েছেন ১৮ ক্রিকেটার। তারা হলেন- আফিফ হোসেন, আবু হায়দার রনি, এবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা, রাকিবুল হাসান, রনি তালুকদার, তাইজুল ইসলাম, আকবর আলী, মাহফিজুল ইসলাম রবিন, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, জাকির হাসান, মুমিনুল হক, রিপন মণ্ডল ও সাদমান ইসলাম।
ক্যাটাগরি ‘ডি’- এই ক্যাটারিতে রয়েছেন ১৯ ক্রিকেটার। তারা হলেন- মুকিদুল ইসলাম মুগ্ধ, নাহিদুল ইসলাম, হাবিবুর রহমান সোহান, জিসান আলম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, নাজমুল ইসলাম অপু, রেজাউর রহমান রাজা, সুমন খান, জিয়াউর রহমান, আলাউদ্দিন বাবু, অমিত হাসান, হাসান মুরাদ, রুয়েল মিয়া, আবু হাসিম, তোফায়েল আহমেদ, নাসির হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি।
ক্যাটাগরি ‘ই’- এই ক্যাটারিতে রয়েছেন ৩৭ ক্রিকেটার। তারা হলেন- ইরফান শুক্কুর, ফজলে মাহমুদ রাব্বি, সৈকত আলী, নিহাদুজ্জামান, রবিউল হক, শফিকুল ইসলাম, সোহাগ গাজী, শহিদুল ইসলাম, শুভাগত হোম, আব্দুল হালিম, আবদুল্লাহ আল মামুন, আমিনুল ইসলাম বিপ্লব, আনামুল হক জুনিয়র, আনিসুল ইসলাম ইমন, আসাদুজ্জামান পায়েল, ইমরানুজ্জামান, মাহফুজুর রহমান রাব্বি, মারুফ মৃধা, মেহেদি হাসান রানা, মুশফিক হাসান, নাঈম ইসলাম, প্রীতম কুমার, রাহাতুল ফেরদৌস জাভেদ, সাজ্জাদুল হক রিপন, সালাউদ্দিন শাকিল, সালমান হোসেন, সাব্বির হোসেন, শাহাদাত হোসেন দীপু, শামসুর রহমান, তাইবুর রহমান, আবদুল গাফফার সাকলাইন, আরিফুল ইসলাম, আশিকুর রহমান শিবলী, মেহেদি হাসান, এসএম মেহরব হোসেন, শেখ পারভেজ জীবন।
ক্যাটাগরি ‘এফ’- এই ক্যাটারিতে রয়েছেন ৬৬ ক্রিকেটার। তারা হলেন- আবু জায়েদ রাহি, অমিত মজুমদার, মাহমুদুল হাসান লিমন, মার্শাল আইয়ুব, সাব্বির হোসেন, আবদুল মজিদ, আনামুল হক, শফিউল ইসলাম, তানভীর হায়দার, মেহেদী মারুফ, মিজানুর রহমান, মহিউদ্দিন তারেক, মুনিম শাহরিয়ার, নাবিল সামাদ, সাদিকুর রহমান, আহরার আমিন, আইচ মোল্লা, হুসনা হাবিব মেহেদি, আরিফুল ইসলাম আকাশ, আসাদুল্লাহ আল গালিব, আজমির আহমেদ, গাজী তাহজিবুল ইসলাম, ইফরান হোসেন, জসিমউদ্দিন, মাসুম খান টুটুল, খালিদ হাসান, সোহেল রানা, নাঈম ইসলাম জুনিয়র, শিহাব জেমস, মেহেদি হাসান সোহাগ, মেহরব হোসেন জসি, শাকিল আহমেদ, মোহর শেখ অন্তর, মইনুল ইসলাম, মনির হোসেন খান, মাইশুকুর রহমান রিয়াল, নাঈব হোসেন সাকিব।
নিলামের আগে অবশ্য দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে দলগুলো। একজন ‘এ’ ক্যাটাগরির এবং অন্যজন ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার হতে হবে। নিলাম থেকে অন্তত ১২ এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটারকে দলে ভেড়াতে হবে। স্থানীয় ক্রিকেটারদের ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। এ ছাড়া ‘বি’ ৩৫ লাখ টাকা, ‘সি’ ২২ লাখ টাকা, ‘ডি’ ১৮ লাখ টাকা, ‘ই’ ১৪ লাখ টাকা এবং এফ ক্যাটাগরির স্থানীয় ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১১ লাখ টাকা।
‘এ’ ক্যাটাগরিতে প্রতি ডাকে ৫ লাখ টাকা করে বাড়বে। এ ছাড়া ‘বি’ ৩ লাখ টাকা, ‘সি’ ১ লাখ টাকা, ‘ডি’ ৫০ হাজার টাকা, ‘ই’ ৩০ হাজার টাকা এবং এফ ক্যাটাগরিতে বাড়বে ২০ হাজার টাকা করে। কোন ক্যাটাগরি থেকে কতজন ক্রিকেটার নেয়া যাবে সেটাও চূড়ান্ত করে দিয়েছে বিসিবি। ‘এ’ ক্যাটাগরি থেকে অন্তত একজন ক্রিকেটার নিতে হবে। পরবর্তীতে যথাক্রমে ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে অন্তত তিনজন করে ক্রিকেটার নিতে হবে।
‘ই’ ক্যাটাগরি থেকে অন্তত ২ জন এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে ইচ্ছে মতো নিতে পারবে। স্থানীয় ক্রিকেটারের জন্য সাড়ে ৪ কোটি টাকা বাজেট পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। তবে সেই টাকার বাইরে থাকবেন সরাসরি চুক্তিতে দল পাওয়া দুজন দেশি ক্রিকেটার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
