ঢাকাWednesday , 31 January 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফি

BDKL DESK
January 31, 2024 6:05 pm
Link Copied!

বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফি বিন মর্তুজা। বহু বিতর্ক আর প্রশ্নের মুখোমুখি হওয়ার পর চলতি আসর থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক। দল থেকে সরে গিয়ে আপাতত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক টাইগার অধিনায়ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পেয়েছেন মাশরাফি।

এদিকে মাশরাফির অনুপস্থিতির এই সময়ে দলের অধিনায়কের দায়িত্বে দেখা যাবে সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে। দলের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে পুরো আসরের জন্য মাশরাফিকে ছাড়তে হচ্ছে না সিলেটের। দলটির প্রত্যাশা, নিজের রাজনৈতিক কাজের পর সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে মাশরাফির এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদ জানানো হয়।

চলতি বিপিএলে শুরু থেকেই চাপের মাঝে আছেন মাশরাফি। নিজে পারফর্ম করছেন নিজের ছায়া হয়ে। বোলিংয়ে রানআপ কমিয়ে হয়েছেন অফ-স্পিনার। ব্যাটার হিসেবে রানিংয়ে ভুগছেন। আবার তার দলও ভুগছে। পাঁচ ম্যাচের মধ্যে সবকটিতেই দেখতে হয়েছে হারের মুখ। মাশরাফি এর মাঝে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হয়েছেন। সবমিলিয়ে দলকে যিনি একসুতোয় বেঁধে রাখার কারিগর, তিনিই আছেন চাপে।

মাশরাফির সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুল প্রশ্ন তুলেছিলেন মাশরাফির ফিটনেস নিয়ে। তিনি সত্যিই খেলার মতো অবস্থায় আছেন কি না বা নিজ থেকে খেলতে আগ্রহী কি না সেসব নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। মাশরাফি নিজেও জানিয়েছেন, ফিট না হয়ে খেলা আদর্শ নয়। কিন্তু সিলেট দলের ম্যানেজার স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, মালিকপক্ষের চাওয়াতেই ম্যাশ নামছেন মাঠে।

গতকাল মঙ্গলবার যখন নতুন সংসদের ১ম অধিবেশন শুরু হয় তখন মাশরাফি ছিলেন খেলার মাঠে। মাশরাফিকে নিয়ে ধুঁকতে থাকা সিলেট তাকে ছাড়া কেমন করে সেটাই এখন দেখার বিষয়।

 

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।