ঢাকাWednesday , 26 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএল খেলতে ৫০০ বিদেশির আবেদন, নিলামের ড্রাফটে জায়গা পেলেন ২৫০ জন

BDKL DESK
November 26, 2025 7:35 pm
Link Copied!

২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিপিএলের নিলাম। অর্থ সংক্রান্ত ও অন্যান্য জটিলতায় তা পেছাতে পেছাতে চলে গেছে ৩০ নভেম্বর। সেদিন বিকেল ৩টায় রেডিসন ব্লুতে নির্ধারণ হবে কোন প্লেয়ার কোন দলের হয়ে খেলবেন।

বিপিএলের এবারের আসরটি হতে যাচ্ছে ১২তম। এতে খেলার জন্য নাম জমা দিয়েছেন ৫০০ বিদেশি ক্রিকেটার। তাদের মধ্যে থেকে ২৫০ জনকে নিলামের ড্রাফটে স্থান দিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। বুধবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

প্রায় এক যুগ আগে বিপিএলে নিলাম পদ্ধতি চালু ছিল। এই আসরকে সামনে রেখে কর্তৃপক্ষ আবারও সেই পদ্ধতিতে ফিরেছে। বেঁধে দেয়া নিয়ম অনুসারে নিলাম থেকে প্রতিটি দলকে অন্তত ২ জন বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে হবে। দেশি ক্রিকেটার কিনতে হবে ১২ জন। আবার সরাসরি চুক্তিতে বিদেশি কেনা যাবে সর্বোচ্চ ২ জন, দেশিও ২। একাদশে বিদেশি ক্রিকেটার রাখা যাবে সর্বোচ্চ ৪ জন, সর্বনিম্ন ২।

শুরুতে ৫টি দলকে নিয়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। দলসংখ্যা একটি বাড়ানো হয়েছে, নতুন যুক্ত হলো নোয়াখালী এক্সপ্রেস। অন্য ৫টি দল হলো- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়্যালস। এই দলগুলোর সবাই আর্থিক নিশ্চয়তা দিয়েছে বলে জানিয়েছেন মিঠু।

মিঠু জানিয়েছেন ১৯ ডিসেম্বর বিপিএলের প্রথম ম্যাচ আয়োজনের চিন্তা-ভাবনা করা হচ্ছে, যা শুরু হবে সিলেটে। ফাইনাল হবে ১৬ জানুয়ারি। তার আগে ১৭ ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা আয়োজকদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।