ঢাকাTuesday , 23 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএল খেলতে দেশে পা রেখেছেন যেসব বিদেশি ক্রিকেটার

BDKL DESK
December 23, 2025 10:38 pm
Link Copied!

আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) সিলেটের মাটিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসন্ন ১২তম এই আসরকে সামনে রেখে সব দলই অনুশীলন শুরু করেছে। ৬ ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে থাকা বিদেশি ক্রিকেটাররাও ইতোমধ্যে বাংলাদেশে আসতে শুরু করেছেন। এরই মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার ঢাকায় পা রেখেছেন।

বিপিএল খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছেন সিলেট ফ্র্যাঞ্চাইজির পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। গতকাল রাতেই সিলেট এসে পৌঁছেছেন। এ ছাড়া রাজশাহী ওয়ারিয়র্সের সরাসরি চুক্তিতে থাকা সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজও এসেছেন বিপিএল খেলতে।

দলটির আরেক ক্রিকেটার নেপালের স্পিনার সন্দীপ লামিচানেও এসে পৌঁছেছেন বাংলাদেশে। এ ছাড়া হুসেইন তালাত এবং বিনুরা ফার্নান্দো দলের সঙ্গে যোগ দিয়েছেন। রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন খুশদিল শাহ।

চট্টগ্রাম রয়েলস, ঢাকা ক্যাপিটালস বা নোয়াখালীর কোনো বিদেশি ক্রিকেটার এখনো দলের সঙ্গে যোগ দেননি। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে বাকি দলগুলোর বিদেশি ক্রিকেটাররাও দলে যোগ দেওয়ার কথা রয়েছে।

২৩ ডিসেম্বর সকাল পর্যন্ত বাংলাদেশে এসেছেন যেসব বিদেশি ক্রিকেটার-

সিলেট টাইটান্স— মোহাম্মদ আমির,

রাজশাহী ওয়ারিয়র্স— সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, হুসেইন তালাত, বিনুরা ফার্নান্দো।

রংপুর রাইডার্স— খুশদিল শাহ

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।