ঢাকাMonday , 8 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএল খেলতে আসছেন পাকিস্তানের তরুণ তারকা

BDKL DESK
December 8, 2025 8:14 pm
Link Copied!

কাতারে সদ্য সমাপ্ত রাইজিং স্টার্স এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মাজ সাদাকাত। পাকিস্তানকে টুর্নামেন্টের শিরোপা জেতানোর পেছনেও এই ওপেনারের সবচেয়ে বড় অবদান ছিল। এই বাঁহাতি ব্যাটারকে এবার দলে টানল বিপিএলের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস।
সোমবার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে নোয়াখালী এক্সপ্রেস ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে ২০ বছর বয়সী মাজ সাদাকাতকে অন্তর্ভূক্তির বিষয়ে জানিয়েছে। পাকিস্তান ক্রিকেটের অন্যতম উদীয়মান তারকা ধরা হয় তাকে।

মাজ সাদাকাত অনূর্ধ্ব-১৯ পর্যায়ে আলো কেড়ে এখন নিয়মিত খেলছেন দেশটির ‘এ’ দলে। ব্যাটিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে বাঁহাতি স্পিন বলও করে থাকেন তিনি। সর্বশেষ রাইজিং স্টারস এশিয়া কাপে ব্যাট হাতে ১২৯ গড়ে ২৫৮ রান করেন তিনি। আর বল হাতে নিয়েছেন ৭ উইকেট।

এর আগে বিপিএলে না খেললেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মতো ফ্র্যাঞ্চাইজি লিগের বড় মঞ্চে খেলেছেন মাজ সাদাকাত। সম্প্রতি নেপাল প্রিমিয়ার লিগেও (এনপিএল) খেলে গেছেন তিনি। এবার বিপিএলের মঞ্চে নিজেকে চেনাবেন, এমনটাই প্রত্যাশা নোয়াখালীবাসীর।

নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াডঃ হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি, জহির খান, মাজ সাদাকাত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।