ঢাকাTuesday , 23 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলে সিলেটের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আত্মবিশ্বাসী এবাদত

BDKL DESK
December 23, 2025 10:42 pm
Link Copied!

বিপিএলের আসন্ন দ্বাদশ আসরের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করেছে প্রতিযোগী দলগুলো। এবার নতুন মালিকানা ও নতুন নামে বিপিএলে অংশ নিতে যাচ্ছে সিলেট টাইটান্স। তারাও প্রস্তুত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির জন্য। এবারের আসরে সিলেট টাইটান্সের স্লোগান ‘ইবার কিন্তু অইযিবো’, এর মানে– এবার কিন্তু হয়ে যাবে।

স্লোগানের মতোই ইতিবাচক ভাবনা নিয়ে ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে টাইটান্সদের বিপিএল যাত্রা। দলের তারকা পেসার এবাদত হোসেন নিজেও একজন সিলেটি, শিরোপা জয়ের ব্যাপারে আত্মপ্রত্যয়ী তিনি। আজ (মঙ্গলবার) সিলেট টাইটান্সের অনুশীলন শেষে এবাদত গণমাধ্যমের মুখোমুখি হন।

সেখানে এবাদত বলেন, ‘আমাদের এবারের থিমই হচ্ছে– ইবার কিন্তু অইযিবো। আমাদের দলের একটা পজিটিভ ভাইব যেটা শোনার পরই মনে হয় এবার আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। এই থিম নিয়েই এগোচ্ছি। আল্লাহ সাহায্য করলে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব।’

স্কোয়াড নিয়েও বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবাদত। বোলিং ইউনিটকে বেশি শক্তিশালী ভাবা হলেও ব্যাটিংকে পিছিয়ে রাখতে নারাজ তিনি, ‘লোকাল ও ফরেইন মিলিয়ে সিলেট খুব ভালো একটা দল। সিনিয়র-জুনিয়র ও বিদেশি খেলোয়াড় মিলিয়ে কম্বিনেশনও খুব ভালো। বোলিং-ব্যাটিং প্রায় সমান। ৬০-৪০ বলতে পারবেন না, ফিফটি-ফিফটি। তবে বোলিং আমার মনে হয় একটু বেশি। আমির (খান) ভাই আছে। খালেদ, শহিদুল, রুয়েল… সবাই পারফর্মার এখানে। দলটা আলহামদুলিল্লাহ খুব ভালো। সবাই ভালো পারফর্ম করলে ইনশাআল্লাহ হয়ে যাবে।’

পরে সিলেট দলে মোহাম্মদ আমিরের যোগদান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ডানহাতি এই পেসার বলেন, ‘আমরা আমিরের কাছ থেকে নেওয়ার চেয়ে তার আমাদের দলকে দেওয়ার অনেক কিছু আছে। উনার যেহেতু অনেক অভিজ্ঞতা, টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট, উনার সেই অভিজ্ঞতাটা যাতে এই টিমের হয়ে কাজে লাগাতে পারেন। আমরা আশা করি উনি উনার সেরাটা দিবেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।