ঢাকাThursday , 27 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলে সরাসরি চুক্তিতে দল পেলেন সৌম্য-হাসান

BDKL DESK
November 27, 2025 4:51 pm
Link Copied!

গত ৪ নভেম্বর ৫টি দলকে নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর আয়োজনের কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে প্লেয়ার অকশনের আগমুহূর্তে দলসংখ্যা একটি বাড়ানো হয়েছে। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালীকে।
এদিকে তিন দফা পেছানোর পর আগামী ৩০ নভেম্বর রাজধানীর একটি পাচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসরের নিলাম। নিলামের আগে নোয়াখালী এক্সপ্রেস ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে দেশ ট্রাভেলস। মালিকানা পেয়েই দল সাজানোর চেষ্টা করছে তারা।

বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, নিলামের আগে সর্বোচ্চ দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। সেই সুযোগটা কাজে লাগিয়ে জাতীয় দলের দুই ক্রিকেটার সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

এর বাইরে তিনজন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও প্রাথমিক আলোচনা করছে তারা। যেখানে অস্ট্রেলিয়ার টিম ডেভিডের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস এবং নিউজিল্যান্ডের জিমি নিশাম। তাদের কারও সঙ্গেই এখনো চুক্তি হয়নি। বিপিএলে খেলতে রাজি হলেও পুরো টুর্নামেন্টে খেলতে দেখা যাবে না।

এদিকে বিপিএলের সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। আগামী মৌসুমে দেখা যাবে নোয়াখালী এক্সপ্রেসের ডাগ আউটে। প্রথমবারের মতো বিপিএল খেলতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন সুজন।

উল্লেখ্য, বিপিএলের এবারের আসর শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর থেকে। ১৯ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। এবারের বিপিএলে নিলামে অংশ নিতে ৫০০ এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছেন। এর মধ্যে থেকে ২৫০ জন ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।